শিরোনাম
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি সাকিব-নাসুমের

স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ১৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি সাকিব-নাসুমের

সংগৃহীত ছবি

আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের। সাকিব আট ধাপ ও নাসুম ১৭ ধাপ এগিয়েছেন।

আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

ঘরের মাঠে সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাকিব। বল হাতে ৪২ রানে ৪ উইকেট ও ব্যাট হাতে ৩৭ রান করেন সাকিব।

বোলিং র‌্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে ৬১৬ রেটিং নিয়ে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির সাথে যৌথভাবে ১৬তমস্থানে জায়গা করে নেন সাকিব। ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে ৬০তমস্থানে আছেন সাকিব।

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ৩৫ রানে ১ উইকেট নেন নাসুম। আহামরি পারফরমেন্স না করেও ১৭ ধাপ এগিয়ে ৫৫০ রেটিং নিয়ে ৩৩তম স্থানে জায়গা করে নিয়েছেন নাসুম।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে বল হাতে নিজের সেরাটা দিতে পারেননি আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। দুই ম্যাচে ৪৩ রানে মাত্র ১ উইকেট নেন তিনি। তারপরও ৭১৩ রেটিং নিয়ে বোলিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ।

ব্যাটিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের ওপেনার লিটন দাসের। আফগানিস্তান সিরিজে ৫৩ রান করে তিন ধাপ এগিয়ে ১৮তমস্থানে উঠেছেন তিনি।

আফগানিস্তান সিরিজে মাত্র ১৮ রান করায় অবনতি হয়েছে ব্যাটার নাজমুল হোসেন শান্তর। ছয় ধাপ পিছিয়ে ২৯এ নেমে গেছেন তিনি।

সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পেয়ে মেইকশিপ্ট ওপেনার হিসেবে ২৪ রান করেন আফিফ হোসেন। এই ইনিংসের সুবাদে চার ধাপ এগিয়ে ৫৭তমস্থানে উঠেছেন আফিফ। এই তালিকায় ৯০৬ রেটিং নিয়ে সবার উপরে আছেন ভারতের সূর্যকুমার যাদব।

টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের তালিকায় ২৮৮ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office