শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে রোহিঙ্গাদের মধ্যে গোলাগুলি, যুবক নিহত

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৪ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এপিবিএন সদস্যরা।

কক্সবাজার টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরধরে সালমান শাহ গ্রুপ এবং পুতিয়া গ্রুপের মধ্যে পৃথকভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অপহরণের পর গুলি করে এক যুবককে খুন করেছে প্রতিপক্ষ।

এর প্রতিশোধ নিতে গিয়ে অপরজনকে তুলে নিয়ে কুপিয়ে গুরুত্ব জখম করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় কক্সবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রবিবার (১৪ মার্চ) ভোররাত ৪ টা ও শনিবার (১৩ মার্চ) দিনগত রাত সাড়ে ১১ টায় নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ হত্যা ও জখমের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এপিবিএন ১৬ ব্যাটালিয়নের পুলিশ সুপার মো. তারিকুর রহমান তারিক।

নিহত মোহাম্মদ জুবায়ের (২১) টেকনাফের নয়াপাড়া রেজিস্টার রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের শেড নং-৮৮৫, এমআরসি নং-৩৫৬৫৫ এর বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে। গুরুত্বর জখম মো. জলিল ওরফে সুনিয়া (২২) একই ব্লকের শেড নং-৮৬৪/৬, এমআরসি নং-৩১৬৪৪ এর বাসিন্দা শাহ আহমদের ছেলে।

এপিবিএন ১৬ ব্যাটালিয়নের পুলিশ সুপার জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে সক্রিয় অপরাধী ছৈয়দ হোছেন ওরফে পুতিয়া গ্রুপের সদস্যরা বিবদমান সালমান শাহ গ্রুপের সদস্য সি-ব্লকের শেড নং-৮৮৫, এমআরসি নং-৩৫৬৫৫ এর বাসিন্দা জুবায়েরকে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী এলাকায় গুলি করে হত্যার পর ফেলে যায়।

এই নৃশংস ঘটনার খবর পেয়ে সালমান শাহ গ্রুপের লোকজন প্রতিশোধ নিতে রবিবার ভোর ৪টায় একই ব্লকের শেড নং-৮৬৪/৬, এমআরসি নং-৩১৬৪৪ এর বাসিন্দা শাহ আহমদের ছেলে মো. জলিল ওরফে সুনিয়া (২২) কে তুলে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে বীরদর্পে চলে যায়। উপস্থিত লোকজন রক্তাক্ত জলিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এপিবিএন ১৬ ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক আরও বলেন, ঘটনার পর ক্যাম্পে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং এই ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office