শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহলিকে নিয়ে শঙ্কা!

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ২২ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহলিকে নিয়ে শঙ্কা!

সংগৃহীত ছবি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে গুজরাটের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। এমন পারফরম্যান্সের পরও তার দল হেরেছে। ফলে আইপিএলের চলতি আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের বিদায়ের দিনে আরও একটা খারাপ সংবাদ সঙ্গী হয়েছে ভারতের সাবেক এই অধিনায়কের।

গুজরাটের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন কোহলি। যার ৭ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডে শুরু হওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তাকে পাওয়া নিয়ে কিছুটা হলেও শঙ্কা জেগেছে। আর এমন খবর ভারতের জন্য নিশ্চিতভাবেই দুশ্চিন্তার।

তবে বেঙ্গালুরু কোচ সঞ্জয় বাঙ্গার জানিয়েছেন, কোহলির ইনজুরি খুব একটা গুরুতর নয়। দ্রুত তিনি ফিট হয়ে উঠবেন বলেও আশা ব্যক্ত করেছেন তিনি। বাঙ্গার বলেছেন, ‘হ্যা, হাঁটুতে সামান্য ব্যথা পেয়েছে কোহলি। তবে আমার মনে হয় না, এটা তেমন বড় কিছু। সে তার সেরাটা দিয়ে খেলেছে, হেরে যাওয়ায় কিছুটা ক্ষুব্ধ। তবে ইনজুরি গুরুতর কিছু নয়।’

কোহলি গুজরাটের বিপক্ষে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তার আগের ম্যাচেও সেঞ্চুরি করেন তিনি। নিজে দুর্দান্ত পারফরম্যান্স করলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তার দল। এখন তার লড়াই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বিশ্রাম নিয়ে ও ফিট হয়ে শিরোপা জয়ের প্রস্তুতি নেওয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office