শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

টোকিওতে দর্শকশূন্য স্টেডিয়ামে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান

অনলাইন ডেস্ক:   |   শুক্রবার, ২৩ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

উদ্বোধনী অনুষ্ঠানের দৃশ্য।

দর্শক নেই, স্বল্প সংখ্যক অ্যাথলেট, অনেক অনেক ফেসমাস্ক এবং জীবাণু-বিহীন ফ্ল্যাগ – এসব নিয়েই আজ শুক্রবার শুরু হলো টোকিও অলিম্পিকস।

করোনাভাইরাস মহামারি জাপানে একটি জাঁকজমকপূর্ণ অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান করার আশাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে।

এর পরিবর্তে পুরো অনুষ্ঠানটির মেজাজ হবে ভাব-গম্ভীর, বর্তমান সময়ের জন্য যা উপযুক্ত।

টোকিও থেকে বিবিসি সংবাদদাতা অ্যালেক্স ক্যাপস্টিক জানাচ্ছেন, জাপানি সম্রাট নারুহিতো এই অলিম্পিকস উদ্বোধন করবেন।

কিন্তু তার ভাষণে ‘উৎসব’, ‘আনন্দ’ ইত্যাদি শব্দগুলো থাকবে না বলেই মনে করা হচ্ছে।

যে ভেন্যুতে এই উদ্বোধন অনুষ্ঠান হবে তার ধারণ ক্ষমতা ৬৮,০০০।

কিন্তু অনুষ্ঠানে হাজির থাকবেন এক হাজারেরও কম মানুষ, যাদের বেশিরভাগই আমন্ত্রিত ভিআইপি।

সাম্প্রতিক কোন অলিম্পিকস নিয়ে এতটা বিতর্ক আর কখনই হয়নি।

গত বছর করোনাভাইরাস মহামারি শুরু হলে টোকিও অলিম্পিকস স্থগিত করা হয়।

কিন্তু এখনও টোকিওতে জরুরি অবস্থার মধ্যেই এই বিশ্ব প্রতিযোগিতা চলবে।

কারণ জাপানে করোনার সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী।

তাই প্রায় কোন ইভেন্টেই দর্শক থাকতে পারবে না।

এই গেমস একেবারে বাতিল করার দাবী অনেক দিন ধরেই রয়েছে।

কারণ এই ধরনের অনুষ্ঠানের পর সংক্রমণের মাত্রা আরও বেড়ে যায়।

কিন্তু আয়োজকরা আশা করছেন, এই উদ্বোধনী অনুষ্ঠানের পর যখন বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শুরু হবে তখন এবারের অলিম্পিকস নিয়ে সমালোচনাগুলো কমে আসবে।

আন্তর্জাতিক অলিম্পিকস কমিটির সভাপতি টমাস বাখ বলছেন, স্টেডিয়ামে ঢোকার অনুভূতি হবে আনন্দের এবং স্বস্তির।

olimpic1

উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকশূন্য স্টেডিয়াম।

বাংলাদেশের নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে টোকিও অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে ‘অলিম্পিক লরেল’ পদক পাচ্ছেন।

বিশেষভাবে সামাজিক ব্যবসার নেটওয়ার্ক ইউনুস স্পোর্টস হাব তৈরিসহ ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে অবদান রাখার জন্য মি. ইউনুসকে এই পুরষ্কার দেয়া হচ্ছে।

অলিম্পিক লরেল ২০১৬ সালের রিও অলিম্পিকসে চালু করা হয়।

কথা ছিল প্রতিটি সামার অলিম্পিকসের উদ্বোধনী আয়োজনে এই পুরষ্কার দেয়া হবে।

প্রথমবারের মতো এই পুরষ্কারটি দেয়া হয়েছিল কেনিয়ার প্রবাদপ্রতিম অলিম্পিক চ্যাম্পিয়ন কিপ কিইনোকে।

ইয়ং লিডার্স প্রোগ্রাম, ইম্যাজিন ইউথ ক্যাম্প এবং অ্যাথলেট ৩৬৫ বিজনেস অ্যাকসেলারেটার ইত্যাদি প্রকল্পে অধ্যাপক ইউনুস আইওসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office