শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ঠাকুরগাঁও চিনিকলে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন

জাতীয় ডেস্ক   |   শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঠাকুরগাঁও চিনিকলে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন

সংগৃহীত ছবি

জেলার চিনিকলের ৬৬তম আখ মাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল (শুক্রবার) বিকেলে সুগার মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে ২০২৩-২০২৪ মাড়াই মৌসুমে ৬৬তম এই আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব (শৃঙ্খলা) শামীম সুলতানা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবাশীষ দত্ত সমীর। প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদসহ সুগার মিলের কর্মকর্তা, কর্মচারী, আখ চাষী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন । সন্ধ্যায় সুগার মিলের ক্রাসিং মেশিনে আখ ফেলে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা।

উল্লেখ্য, এ মৌসুমে চিনিকলে আখ মাড়াই এর লক্ষ্যমাত্রা ৭০ হাজার মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪হাজার ৫শত ৫০ মেট্রিক টন। ২০২৩-২০২৪ মৌসুমে আখ রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার একর। এ পর্যন্ত আখ রোপণ করা হয়েছে ২ হাজার ৬শ’ ৭৪ একর জমিতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office