শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডলার নয়, স্বর্ণ দিয়ে তেল কিনতে চায় ঘানা

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ২৬ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

নিজেদের অর্থনৈতিক ভারসাম্য ও বিশেষ করে ডলারের মজুত বাঁচাতে স্বর্ণের বিনিময়ে তেল কেনার পরিকল্পনা করছে ঘানা।

দেশটির ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাওউমিয়া গত বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর আল-জাজিরার

বৈশ্বিক মন্দায় আন্তর্জাতিক বিনিময় মুদ্রা হিসেবে ব্যবহৃত ডলারের চাহিদা বেড়েছে। বিশেষ করে জ্বালানি তেল আমদানি করতে হয়, এমন দেশে ডলারের মজুত কমছে প্রতিনিয়তই। এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ মূল্যস্ফীতি। এমন এক পরিস্থিতিতে ডলার–সংকট কাটাতে এ পরিকল্পনার কথা জানায় ঘানা।

সরকারি হিসাব অনুযায়ী ২০২১ সালের শেষে ৯৭০ কোটি ডলার মজুত ছিল দেশটিতে। গত সেপ্টেম্বর পর্যন্ত মোট বৈদেশিক মুদ্রার মজুত কমে দাঁড়ায় প্রায় ৬৬০ কোটি ডলারে। হাতে থাকা এই ডলার দিয়ে দেশটি তাদের তিন মাসের আমদানি ব্যয় পরিশোধ করতে পারবে।

এমন পরিস্থিতিতে ২০২৩ সালের শুরু থেকে সোনা দিয়ে আমদানি করা জ্বালানির মূল্য পরিশোধের পরিকল্পনা করছে ঘানা।

দেশটির ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাওউমিয়া বলেছেন, ‘সরকারের নেওয়া নতুন নীতি আমাদের বিনিময় ব্যবস্থায় পরিবর্তন আনবে। এতে করে দেশীয় মুদ্রার ক্রমাগত অবমূল্যায়ন অনেকটা হ্রাস পাবে।’

তিনি বলেন, ‘সোনা দিয়ে তেল আমদানি করলে মুদ্রা বিনিময় হার সরাসরি জ্বালানি বিলের ওপর প্রভাব ফেলবে না। কারণ, দেশীয় বিক্রেতাদের তেল বা তেলজাতীয় পণ্য আমদানিতে তখন আর বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে না। সোনা দিয়ে তেল আমদানি বিনিময়ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনবে।’

ঘানা অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন করে। তবে ব্যবহার করার জন্য পরিশোধন করতে পারে না। ২০১৭ সাল থেকে ঘানা এ সমস্যায় আছে। সে বছর ভয়াবহ এক বিস্ফোরণে দেশটির একটি তেল পরিশোধনাগার বন্ধ হয়ে যায়। সেটিই ছিল দেশটির একমাত্র জ্বালানি তেল শোধনাগার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office