শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৮ থেকে ২২ জানুয়ারি, ২০২৬) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ।

‎শনিবার (২৪ জানুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

‎তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৮.৭৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.০১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২৪ পয়েন্ট বা ২.৭৪ শতাংশ।

‎এর আগের সপ্তাহের শুরুতে (১১ থেকে ১৫ জানুয়ারি, ২০২৬) পিই রেশিও ছিল ৮.৮২ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৮.৭৭ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছিল ০.০৫ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ৩.৪০ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৪.৩৭ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.৪১ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ৯.৫২ পয়েন্টে, আর্থিক খাতে ১০.২৫ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.১৫ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১১.২৯ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১২.২৭ পয়েন্ট, সেবা ও আবাসন খাতে ১২.৪৯ পয়েন্টে, সিমেন্ট খাতে ১২.৮১ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.০৯ পয়েন্টে, আইটি খাতে ১৪.৬৮ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৪.৯৯ পয়েন্টে, বিবিধ খাতে ১৫.১৬ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৬.৮১ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২২.৩১ পয়েন্টে, পাট খাতে ২৫.৩৭ পয়েন্টে, ট্যানারি খাতে ৫৬.০৩ পয়েন্টে এবং সিরামিক খাতে ৮৩.০৪ পয়েন্টে অবস্থান করছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office