শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও এক পরিচালকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম, ইনসাইডার ট্রেডিং, তথ্য পাচার এবং কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুদক চেয়ারম্যান বরাবর পাঠানো অভিযোগপত্রে এসব অভিযোগ উত্থাপন করেন পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারী ও সচেতন নাগরিক সমাজের পক্ষে হাসান মাসুদ।

অভিযোগপত্রে বলা হয়, ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আসাদুর রহমানকে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করে বিধিবহির্ভূতভাবে ওই পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিং, একাধিক বিও হিসাবের মাধ্যমে শেয়ার লেনদেন, বেনামে ব্রোকার হাউস কেনা এবং বিভিন্ন কেনাকাটায় কমিশন গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া জেনারেল ম্যানেজার ছামিউল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি এবং যৌথ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম ভূঁইয়া, সাইদ মো. জুবায়ের এবং হাসানুল করিমকে বোর্ডের সংশ্লিষ্ট কমিটির অনুমোদন ছাড়াই পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিনিয়োগকারীদের প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় সহায়তা, ইনসাইডার ট্রেডিং এবং বিনিয়োগকারীদের গোপন তথ্য পাচারের অভিযোগও আনা হয়েছে।

এছাড়া ডিএসইতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগে নিয়ম লঙ্ঘন, স্বজনপ্রীতি এবং অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে কয়েকজন কর্মকর্তার নামও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী দুদকের কাছে এসব অভিযোগের বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office