শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ডিপজলের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন অভিনেত্রী

বিনোদন ডেক্স   |   রবিবার, ২১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিপজলের বিরুদ্ধে অভিযোগ তুলে নিলেন অভিনেত্রী

সংগৃহীত ছবি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ভোটারদের টাকা দিয়ে ভোট কিনে নিচ্ছেন, এমন অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী সাদিয়া মির্জা। নির্বাচন কমিশনার বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছিলেন তিনি।

তবে রোববার (২১ এপ্রিল) ডিপজলের বিরুদ্ধে লিখিত অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন অভিযোগকারী সাদিয়া মির্জা। বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য বিজয়ী সভাপতি অভিনেতা মিশা সওদাগর।

তিনি বলেন, মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি দুই ও তিন ভঙ্গের অভিযোগ এনেছেন সাদিয়া মির্জা। যা তিনি প্রত্যাহার করে নিয়েছেন। আজকে আমাদের নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার লিখিতভাবে জানিয়েছেন বিষয়টি।

এদিকে, ২০২৪-২৬ মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোয়ার হোসেন ডিপজল নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে মাসুম পারভেজ রুবেল এবং ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন এবং কোষাধ্যক্ষ পদে কমল নির্বাচিত হয়েছেন। এছাড়া সমিতির কার্যনির্বাহী সদস্য পদে সুচরিতা , রোজিনা , আলীরাজ , সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, রিয়ানা পারভিন পলি ও সনি রহমান সদস্য নির্বাচিত হয়েছেন।

এবারের শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন খোরশেদ আলম খসরু। সদস্য হিসেবে ছিলেন এ জে রানা ও বিএইচ নিশান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office