শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান
বিনোদন ডেস্ক

ঢাকায় আসেননি, নোরা ফাতেহিকে লিগ্যাল নোটিশ

  |   রবিবার, ০৯ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

‘দিলবার’ ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘পাচতাওগে’, ‘গারমি’, ‘কামারিয়া’, ‘ড্যান্স মেরি রানি’ হিন্দি ছবির এই গানগুলোতে পারফর্ম করে দারুণ জনপ্রিয়তা পাওয়া বলিউডের নোরা ফাতেহিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

গত সেপ্টেম্বরে ঢাকায় আসার কথা ছিলো নোরা ফাতেহির। এ জন্য বাংলাদেশের মিরর গ্রুপ থেকে ১৫ লাখ রুপি অ্যাডভান্স নিয়েছিলেন তিনি। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় নোরা আসতে পারেননি।

এবার জানা গেল ব বলিউডের এই সেনসেশন আগামী নভেম্বরে ‘গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন। যে কারণে তিনি মিরর গ্রুপ থেকে তাকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়, গত সেপ্টেম্বরে তাদের একটি প্রোগ্রামে আসার কথা ছিল নোরার। ১৫ লাখ রুপিও অ্যাডভান্স নিয়েছিলেন তিনি। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় নোরা আসতে পারেননি।

পরবর্তী সময়ে আগের ১৫ লাখ রুপি ফেরত দেয়ার ব্যাপারে যোগাযোগ করা হলেও নোরার তরফ থেকে কোনো জবাব আসেনি। এ অবস্থায় নতুন আরেকটি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য নোরার ঢাকায় আসার ঘোষণা ‘মিরর গ্রুপ’-এর জন্য অসম্মানজনক বলে জানানো হয়।

এ জন্য মিরর গ্রুপের পক্ষ থেকে আইনি নোটিশের মাধ্যমে তাদের অর্থ ফেরত দেয়ার আগে নভেম্বরে নোরা ফাতেহিকে ঢাকার অনুষ্ঠানটিতে যোগ না দেয়ার অনুরোধ করা হয়েছে। নয়তো তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মিরর গ্রুপের প্রধান শাজাহান ভূইয়া সাজু।

এর আগে গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে এক ভিডিওবার্তায় নোরা ফাতেহি জানান, ‘গ্লোবাল এসিভার এওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকা আসছেন।

ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নাচবেন নোরা। অনুষ্ঠানে পুরস্কার বিতরণও করবেন তিনি।

ভিডিওবার্তায় তিনি বলেন, ১৮ নভেম্বর তিনি ঢাকা আসছেন। এ সময় আয়োজকদের প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।’

এর আগে ‘ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’ নামের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকায় শিল্পা শেঠিকে নিয়ে আসে মিরর গ্রুপ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office