শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ঢাকা ব্যাংকের এমডি হিসেবে যোগ দিলেন ওসমান এরশাদ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ঢাকা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওসমান এরশাদ ফয়েজ। রোববার (১১ জানুয়ারি) থেকে তিনি এমডি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকটি জানিয়েছে, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক ওসমান এরশাদ ফয়েজের নিয়োগ অনুমোদন দিয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তার নিয়োগ অনুমোদন এবং একই দিনে কাজে যোগদানের অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, ওসমান এরশাদ ফয়েজের আন্তর্জাতিক ব্যাংকিং খাতে ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা আছে। ঢাকা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ছিলেন। এ ছাড়া তিনি সিঙ্গাপুরভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান এশিয়া ফিটের সহপ্রতিষ্ঠাতা।

ওসমান এরশাদ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের এমডি ও সিইও এবং এএমটিডি ডিজিটালের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার পেশাজীবন শুরু হয়।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন ওসমান এরশাদ। তিনি ইনসিড ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুল থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেছেন। প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য তিনি ২০২৩ সালে ‘ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিট’-এ লিজেন্ড অ্যাওয়ার্ড পান। কর্মক্ষেত্রে নারীদের অধিকার ও সুযোগ নিয়ে কাজ করার জন্য আন্তর্জাতিকভাবেও তিনি প্রশংসিত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office