শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা চলবে

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নীলক্ষেত মোড়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের পরীক্ষাগুলো আগের রুটিনেই নেওয়া হবে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার বিকেলে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রীসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের।

তবে পরীক্ষাগুলো শর্তসাপেক্ষে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে হোস্টেল খোলা হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সবাইকে।

ঢাবি অধিভুক্ত সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, সাত কলেজের চলমান পরীক্ষাগুলো অব্যাহত থাকবে। এরমধ্যে মঙ্গলবার এবং বুধবারের যে পরীক্ষাগুলো রয়ে গেছে, সেগুলোর তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এর আগে মঙ্গলবার বিকেলে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও অধ্যক্ষদের এক সভায় সাত কলেজের সব পরীক্ষা ২৪ মে পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

পরে সন্ধ্যায় তাৎক্ষণিকভাবে পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বুধবারও তারা গুরুত্বপূর্ণ ওই মোড় অবরোধ করে রাখলে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।

শিক্ষামন্ত্রীর এ ঘোষণার পর বিকেল সোয়া ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘জিতিল রে জিতিল, সাত কলেজ জিতিল’ স্লোগান দিতে দিতে নীলক্ষেত মোড় ও সায়েন্স ল্যাব মোড়ের রাস্তা ত্যাগ করেন। তারা উল্লাস করতে করতে যে যার মতো ফিরে যান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office