শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে আর লাভ নেই: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আলোচনা সভায় কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে আর লাভ নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলামের বাবা ও একই আসনের সাবেক সাংসদ অধ্যক্ষ এম এম নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন মিটিং করছে। সেই মিটিংয়ে নেতারা বলছেন, আওয়ামী লীগ সরকারের আওতায় হওয়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। নির্বাচন তো কোনো সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। আর তত্ত্বাবধায়ক সরকার! সেই স্বপ্ন আর দেখে লাভ নেই।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, রাত ১২টার পর যাঁরা টেলিভিশনের পর্দা গরম করেন, আর গরম গরম কথা বলেন, তাঁদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার, সেটি আর হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আওয়ামী সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে। আর নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।

চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সাংসদ আবদুল্লাহ আল ইসলাম, ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ প্রমুখ।

এর আগে বেলা দুইটায় সাংসদ আবদুল্লাহ আল ইসলামের বাসভবনে মতবিনিময় সভা করেছেন তথ্যমন্ত্রী। সেখানে ভোলার স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office