শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘তামিম একাদশের নয়, আমি বাংলাদেশ দলের অধিনায়ক’

স্পোর্টস ডেস্ক   |   রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

স্বাভাবিকভাবেই ঘরের মাটিতে মিরপুরের স্পিন উইকেট কাজে লাগাতে চাইবে টাইগাররা। দলে বিশ্বসেরা অলরাউন্ডার ও বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসান তো আছেনই। তার সঙ্গী হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে অন্য কোনো বাঁ-হাতি স্পিনার নেওয়া হবে কি-না সেই প্রশ্ন উঠেছিল। পরবর্তীতে স্কোয়াডে রাখা হয় তাইজুল ইসলামকে। কেন তাকে দলে নেওয়া হলো তার কারণ ব্যাখ্যা করেছেন টাইগার অধিনায়ক তামিম।

নাসুম আহমেদ ও তাইজুলের যে কোনো একজনই সুযোগ পাবেন, এটি ধারণাতেই ছিল। কিন্তু কে সুযোগ পাবেন সেটি নিশ্চিত ছিলেন না কেউই। সবশেষে দল ঘোষণার পর কে এলো তা তো ইতোমধ্যে জানা হয়ে গেছে। তবে গুঞ্জন রয়েছে, তামিমের কলেই ডাক পেয়েছেন তাইজুল।

রোববার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তামিম বলেছেন, ‘এখানে যার (তাইজুল) কথা বলা হচ্ছে, সে ভারত সিরিজে না থাকায় আমি খুবই অবাক হয়েছি। কারণ শেষ ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছে সে। অধিনায়ক হিসেবে আমার ভাবনা একদম সহজ। আমি সব সময় পারফরম্যান্সকে প্রাধান্য দেব। আমি এমন কাউকে নিচ্ছি না, যে পাঁচ ম্যাচ খেলে কোনো উইকেট পায়নি।’

তবে নাসুমকে বাদ দেওয়ার সিদ্ধান্তও যে কঠিন ছিল, সেটাও পরিষ্কার করেছেন তামিম, ‘এটাও বলছি, নাসুমও ভালো করছে। সে ওয়ানডেতে অল্প সুযোগ পেলেও খুবই ভালো করেছে। টি-টোয়েন্টিতে তো ভালো করছেই। সবারই একটা চিন্তা-ধারা থাকে যে কোন ধরনের বোলিং আক্রমণ আপনি চান। সে বিবেচনায় তাইজুল আরেকটু ভালো হবে বলে আমাদের মনে হয়েছে।’

দল নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের চেয়ে পারফরম্যান্সকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন তামিম, ‘আমি পারফরম্যান্সকে প্রাধান্য দেব। আমি যদি ব্যক্তিগতভাবে কাউকে পছন্দ না–ও করি, সে যদি পারফর্ম করে, তাহলে তাকেই সব সময় সমর্থন করব। এটাই আমার দায়িত্ব। আমি তামিম ইকবাল একাদশের অধিনায়ক হলে কাকে পছন্দ করি বা না করি, সেটা আলোচনায় আসত। আমি বাংলাদেশ দলের অধিনায়ক। এখানে এসব গুরুত্ব পাওয়ার কথা নয়। যে পারফর্ম করবে, সেই খেলবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office