শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

তৈমুরকে খালেদা জিয়ার উপদেষ্টা পদ থেকেও অব্যাহতি

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০৩ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ৩৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২৫ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির পদ থেকেও তৈমুর আলমকে প্রত্যাহার করা হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রত্যাহারের কারণ জানতে চাইলে আবদুস সালাম বলেন, এই সরকারের অধীন জাতীয় কিংবা স্থানীয় কোনো নির্বাচনেই বিএনপি অংশ নিচ্ছে না। তৈমুর আলম দলীয় পদ ব্যবহার করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নির্বাচন বিষয়ে দলের স্পষ্ট অবস্থান হলো, বিএনপি এই নির্বাচনে নেই। এই প্রত্যাহার আদেশ তারই প্রমাণ। নির্বাচনে তৈমুর আলমের থাকা না থাকার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।

নারায়ণগঞ্জের জেলা ও মহানগর বিএনপির নেতারা যেন নির্বাচনে অংশ না নেন, সে বিষয়ে দল থেকে তাঁদের নির্দেশনা দেওয়া হয়েছিল উল্লেখ করেন আবদুস সালাম। তিনি বলেন, দলীয় নির্দেশ উপেক্ষা করে কেউ তৈমুর আলমের প্রচারণায় অংশ নিলে দল তাঁদের বিষয়েও অবস্থান নেবে। পদ-পদবি নিয়ে কেউ দলের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন না বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে কথা বলতে তৈমুর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল ধরেননি। তাঁর ভাই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মাকসুদুল আলম বলেন, প্রত্যাহারের কোনো চিঠি তাঁদের হাতে আসেনি। তৈমুর আলম নির্বাচনী প্রচারণায় ব্যস্ত।

তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তিনি হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনের মাঠে আছেন। এই নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office