শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব
বিনোদন ডেস্ক

‘দামাল’ এর দ্বিতীয় গানে অপ্রতিরোধ্য সিয়াম

  |   শনিবার, ০৮ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

‘আমি দুর্জয়, বুঝি না ডর ভয়, মাঠে নামি চল দামালের দল..’ শিহরণ জাগানো এই শব্দগুলো ‘দামাল’রই নতুন গানের উপাখ্যান। গানের নাম চরিত্র দুর্জয় মূলত সিনেমায় অভিনেতা সিয়াম আহমেদের চরিত্র।

ছবিটিতে চরিত্রের শৈশবকাল থেকে চরিত্র হওয়া পর্যন্ত এক গানেই দেখানো হয়েছে। গানের লুকে বিগত দিনে মুক্তি পাওয়া ‘শান’ ও ‘অপারেশন সুন্দরবন’ এর কোনো মিল নেই। একেবারে ভিন্ন একটি লুক, ক্যারিয়ারের শুরুর দিকে যে লুকে দেখা যেত সিয়ামকে। তবে এতে সিয়াম বিগত দিনে করা সকল চরিত্রকে উতরে হয়ে উঠেছেন তরুণ এক ফুটবলার।

দামাল পরিচালনা করেছেন রায়হান রাফি। বিগত দিনে এই পরিচালক নানা মাত্রিকভাবে সিয়ামকে চিনিয়েছেন এ সিনেমাতেও তার ব্যতিক্রম হবে না গানের মাধ্যমে সেটারও প্রমাণ পাওয়া গেল।

প্রকাশিত এ গানটিতে কণ্ঠ দিয়েছে প্রীতম হাসান। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন আরাফাত মহসিন নিধি।

দামাল ও গানটি নিয়ে সিয়াম বললেন, ‘দামাল আমাদের ছবি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এই গল্পটা নিয়ে এর আগে কেউ কাজ করেননি। স্বাধীনতা অর্জনে স্বাধীন বাংলা ফুটবলের অসামান্য ভূমিকা ছিল। সেই অজানা গল্পটাই এবার তুলে ধরা হয়েছে। দামালের ট্রেলার ও প্রথম গান দর্শকরা ভালো লাগার কথা জানিয়েছেন। এবার এলো দ্বিতীয় গান। এ গানটিও ছবিটিতে কি থাকছে তার একটা বার্তা দিয়েছে। আশা করি দর্শকরা ছবিটি দেখে পুরো বিনোদিত হবেন এবং তৃপ্তি নিয়ে হল থেকে বের হবেন।’

স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত হয়েছে দামাল ছবিটি। গল্পের রেশ থাকবে বর্তমানের নারী ফুটবল দল পর্যন্ত। তাই সিনেমায় থাকছে ১৯৭১ এবং বর্তমান সময়ের গল্পও।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির মূল গল্প ফরিদুর রেজা সাগরের। রাফির সঙ্গে চিত্রনাট্য সাজিয়েছেন নাজিম উদ দৌলা।

সিনে পর্দায় দর্শককে নতুন অভিজ্ঞতা দিতে ‘দামাল’ আসছে আগামী ২৮ অক্টবর। সিনেমাটিতে সিয়াম-রাজ-মিম মূখ্য চরিত্রে অভিনয় করেছন।আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুমিত সেনগুপ্ত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office