শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

দাম কমেনি মুরগি ও গরুর মাংসের

অর্থনীতি ডেক্স   |   শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৩৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দাম কমেনি মুরগি ও গরুর মাংসের

সংগৃহীত ছবি

সপ্তাহ ঘুরলেও মুরগি ও গরুর মাংসের দামের কোনো পরিবর্তন ঘটেনি। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায় আর গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭৫০ টাকায়।

শুক্রবার (২০ অক্টোবর) মোহাম্মদপুর স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি পাকিস্তানি (লাল) মুরগির দাম ২৮০ টাকা, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, দেশি মুরগির দাম প্রতিকেজি ৪৮০ টাকা। এছাড়াও গরুর মাংস প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়।

ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, মাংসের দামের খুব একটা হেরফের হয়নি, আগের মতোই আছে। মাঝেমধ্যে মুরগির দাম কিছুটা ওঠানামা করে, তবে এ সপ্তাহে তা আগের মতোই আছে।

বর্তমান ঊর্ধ্বগতির বাজারে নিম্ন ও মধ্যবিত্তরা মুরগির মাংসটি বেশি কিনে থাকেন। যে মাংস একটা সময় ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে পাওয়া যেত, সেটি এখন ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত হয়েছে। এতে করে টানাপোড়েনে পড়েন সাধারণ মানুষরা।

বাজারে আসা ক্রেতা জাকির বলেন, আগে তো মাসে তিন চারবার মুরগি খাওয়া হতো। এখন একবার বা সর্বোচ্চ দুবার খাই। সবকিছুর দামই তো বেড়েছে, সেসব সামলে মাংস খাওয়াটা কঠিন হয়ে গেছে।

আরেক ক্রেতা রিফাত হোসেন বলেন, বর্তমানে বাজারের যে অবস্থা, গরু বা মুরগি কেনা কষ্টকর হয়ে পড়েছে। আমাদের কষ্ট তো আর কেউ বোঝে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office