শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

দুঃসংবাদ পেলেন লিটন-শান্ত

খেলা ডেস্ক   |   বুধবার, ১০ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুঃসংবাদ পেলেন লিটন-শান্ত

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন লিটন কুমার দাস। নতুন বলে ধারাবাহিকভাবে ব্যর্থতার কারণে ওয়ানডে দল থেকে সিরিজের মাঝপথেই বাদ পড়েছেন লিটন কুমার দাস। আবার টেস্ট সিরিজে সুযোগ পেয়েও খুব যে ভাল করেছেন তা নয়। বরং অপ্রয়োজনে উইকেট বিলিয়ে দিয়ে দলের বিপদটাই বাড়িয়েছেন লিটন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তও নিজেকে মেলে ধরতে পারেননি সে অর্থে। ওয়ানডে সিরিজে সেঞ্চুরির দেখা পেলেও টেস্টে ব্যাট হাতে করেছেন হতাশ। বাংলাদেশও ভুগেছে নিজেদের নির্ভরযোগ্য দুই ব্যাটারের অফফর্মের কারণে। প্রথম টেস্টে ৩২৮ রানে রেকর্ড হারের পর দ্বিতীয় টেস্টে হেরেছে ১৯২ রানের ব্যবধানে।

এমন হারের পর দলীয়ভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপে নেমে গিয়েছে বাংলাদেশ। ব্যক্তিগতভাবেও র‍্যাংকিংয়ে অবনতি দেখেছেন শান্ত এবং লিটন। আইসিসির সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে টেস্টে ৫ ধাপ নেমে গিয়েছেন লিটন দাস। ৬২৫ রেটিং পয়েন্ট নিয়ে লিটন এখন আছেন ২৯ নম্বরে। আর শান্ত নেমেছেন ৮ ধাপ। ৪৮৫ রেটিং পয়েন্ট নিয়ে টাইগার অধিনায়ক আছেন ৬১তম স্থানে।

এদিকে দ্বিতীয় টেস্টে টাইগারদের হয়ে ফিফটি করে র‍্যাঙ্কিংয়ে ওপরে উঠেছেন জাকির হাসান। প্রথম ইনিংসে ৫৪ রান করা এই ব্যাটার তিন ধাপ এগিয়ে আছেন ৭৫তম অবস্থানে। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮১ রান করা মিরাজ এগিয়েছেন ১১ ধাপ। উঠে এসেছেন ৮৮ নম্বর অবস্থানে। আর চার ধাপ এগিয়ে ৪৬তম স্থানে উঠে এসেছেন মুমিনুল হক।

এদিকে বোলারদের র‍্যাংকিংয়ে প্রবেশ করেছেন দ্বিতীয় টেস্টে অভিষিক্ত হাসান মাহমুদ। ছয় উইকেট নিয়ে ৯৫ তম অবস্থানে রয়েছেন এই ডানহাতি পেসার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office