শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

দুবাইয়ের গালফুডে ২৭ মিলিয়ন ডলারের রপ্তানি ও ক্রয়াদেশ পেলো বাংলাদেশ

বিজ্ঞপ্তি   |   শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় (ফুড অ্যান্ড বেভারেজ) বিষয়ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘গালফুড ২০২৬’-এ ১৭ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ৫ দিনের এই মেলায় সাড়ে ১০ মিলিয়ন ডলারের রপ্তানি নিশ্চিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারের গালফুডে অংশ নেয় বাংলাদেশের ৩৪ প্রতিষ্ঠান। এ মেলায় অংশ নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে দেশের খাদ্যপণ্যের রপ্তানি আরও গতিশীল হবে। মেলায় অংশ নিতে প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

দুবাইয়ে গালফুডের ৩১তম আসর শুরু হয় গত ২৬ জানুয়ারি। মেলা শেষ হয়েছে আজ ৩০ জানুয়ারি। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডিডব্লিউটিসি) ও দুবাই এক্সিবিশন সেন্টার (ডিইসি), এক্সপো সিটি- এই দুই ভেন্যুত অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনের এই মেলা। এতে বিশ্বের ১৯০টিরও বেশি দেশের ৮ হাজার ৫০০- এর বেশি শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় উৎপাদনকারী, সরবরাহকারী, পরিবেশক, পাইকারি ও খুচরা বিক্রেতাসহ নীতিনির্ধারকরা অংশ নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দুবাই এক্সিবিশন সেন্টারে পাঁচ দিনব্যাপী ৩১তম গালফুড- ২০২৬ শেষ হয়। এবছর মোট ১০ দশমিক ৫ মিলিয়ন ইউএস ডলারের নিশ্চিত রপ্তানি আদেশ মিলেছে। এছাড়া ১৭ মিলিয়ন ইউএস ডলারের সম্ভাব্য অর্ডার পাওয়া গেছে।

এতে আরও বলা হয়, এবছর প্রথমবারের মতো দুবাইয়ের বাইরে দুবাই এক্সিবিশন সেন্টারে কান্ট্রি প্যাভিলিয়ন ভিত্তিক এ মেলা অনুষ্ঠিত হয়।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office