শিরোনাম
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

দেবকে ছেড়ে জিতের সঙ্গে রুক্মিণী!

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

দেব ও রুক্মিণী মৈত্রর প্রেমের সম্পর্ক এবং একত্রবাস সবার জানা। সচরাচর দেব প্রযোজিত ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায় রুক্মিণীকে। এবার কি তবে ছন্দপতন ঘটল! দেবকে ছেড়ে জিতের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রুক্মিণী। অন্তত টলিউডপাড়ার অন্দরের খবর এমনটাই বলছে।

সবেমাত্র ‘বিনোদিনী’র শুট শেষ করেছেন। আপাতত মালদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত রুক্মিণী। শোনা যাচ্ছে, এবার নাকি তিনি জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন। তবে ঠিক কোন ছবিতে তারা একসঙ্গে কাজ করতে চলেছেন, তা নিয়ে অফিসিয়ালি এখনো কিছু জানানো হয়নি। এ ব্যাপারে জিতের প্রযোজনা সংস্থা কিংবা রুক্মিণী, কারোর পক্ষ থেকেই কিছু খোলাসা করা হয়নি।

এর আগে অবশ্য জিতের প্রযোজনা সংস্থার ‘সুইজারল্যান্ড’ ছবিতে কাজ করেছেন রুক্মিণী। যদিও সেই ছবিতে জিৎ নয় রুক্মিণী অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে। তবে এবার শোনা যাচ্ছে জিতের প্রযোজনা সংস্থার ছবিতে তার বিপরীতেই কাজ করতে চলেছেন রুক্মিণী।

প্রসঙ্গত, আসন্ন রোজার ঈদ উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে জিতের ছবি ‘চেঙ্গিজ’। শুধু বাংলা নয়, হিন্দিতেও মুক্তি পাবে এই ছবি। ১৯৭০-১৯৯০ সালের মাঝামাঝি কলকাতা আন্ডারওয়ার্ল্ডের দাপটের গল্পই উঠে আসবে ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। এতে জিৎ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, রোহিত রায়, শতাফ ফিগার প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office