শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে আক্রান্তদের ৭৮ শতাংশের দেহে ডেলটা ধরন: আইইডিসিআর

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৪ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

দেশে গত মাসে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭৮ শতাংশের দেহে ভারতে শনাক্ত হওয়া ‘ডেলটা’ ধরন পাওয়া গেছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জিনোম সিকোয়েন্সিং করে এ তথ্য পেয়েছে। রোববার আইইডিসিআরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

‘বাংলাদেশে কোভিড–১৯ ভেরিয়েন্টের (ধরন) সর্বশেষ তথ্য’ শিরোনামে এক প্রতিবেদনে আইইডিসিআর বলেছে, এখন দেশে করোনার এই ধরনের সুস্পষ্ট প্রাধান্য দেখা যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সার্স–কোভ–২ ভাইরাসটি ২০১৯ সালে প্রথম শনাক্তের পর এখন পর্যন্ত অনেকগুলো ধরন শনাক্ত হয়েছে। প্রতিষ্ঠানটি শুরু থেকেই এ ধরনগুলোর জিনোম সিকোয়েন্সিং করছে। এ ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বর মাস থেকে গত জুন মাসের ৬৪৬টি নমুনা সিকোয়েন্সিং করেছে।

এপ্রিল মাসে বাংলাদেশে ডেলটা ধরন শনাক্ত হওয়ার পর এর হার বাড়তে শুরু করে। মে মাসে এ ধরন ৪৫ শতাংশ এবং জুন মাসে ৭৮ শতাংশ নমুনা শনাক্ত হয়েছে।
বাংলাদেশে আলফা (যুক্তরাজ্যে প্রথম শনাক্ত), বিটা (দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত), ডেলটা (ভারতে প্রথম শনাক্ত), ইটা (নাইজেরিয়ায় প্রথম শনাক্ত) এবং বি১.১.৬১৮ (অজ্ঞাত) ধরন শনাক্ত হয়েছে। সারা বিশ্বে করোনাভাইরাস পরিবর্তিত হয়ে নতুন চেহারা ও বৈশিষ্ট্য ধারণ করছে, একই ধরন বা ভেরিয়েন্ট বলে।

আইইডিসিআর জানিয়েছে, কোভিড–১৯ নমুনা পরীক্ষায় পাওয়া ধরন সম্পর্কিত তথ্য জিনোম সিকোয়েন্সের বৈশ্বিক তথ্যভান্ডার জিআইএসএআইডিরতে জমা দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office