শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

দেশে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে যে,

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৮১ জন।আর চব্বিশ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৪ হাজার ১৯২ জন। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন। পরীক্ষার অনুপাতে শনাক্ত ২১ মতাংশ।

এক দিনে ৫ হাজার ৯১৫ জনের সেরে ওঠার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। গত বছরে এত মৃত্যুর সংখ্যা দেখেনি দেশ। তবে এ বছরই আক্রান্ত ও মৃত্যু রেকর্ড হারে বাড়তে থাকে।

এদিকে সংক্রমণ প্রতিরোধে ১৪ থেকে ২১ এপ্রিল সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। চলাচলে আরোপ করেছে বিধিনিষেধ।বুধবার থেকে এ কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে প্রশাসন। লকডাউনের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে দেখা গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office