শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক   |   শুক্রবার, ২৬ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে এক লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এ ম্যাচ দিয়ে পর্দা নামবে দ্বিতীয় আসরের। ফাইনালের আগে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ চক্রের প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নয় দলের দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে সব মিলিয়ে ৩.৮ মিলিয়ন ডলার প্রাইজমানি নির্ধারণ করেছে আইসিসি। এরমধ্যে ১ লাখ ডলার পাবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেও প্রাইজমানির পরিমান একই ছিলো।

এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ১.৬ মিলিয়ন ডলার। রানার্স-আপ দল পাবে ৮ লাখ ডলার। টেবিলের শীর্ষ দুই দল হিসেবে ফাইনালের টিকিট পায় ভারত ও অস্ট্রেলিয়া।

টেবিলের তৃতীয় স্থানে থকা দক্ষিণ আফ্রিকা পাবে ৪ লাখ ৫০ হাজার ডলার। চতুর্থ স্থানের দল ইংল্যান্ড পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার।
সিরিজের শেষ ম্যাচ পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে ছিল শ্রীলংকা। শেষ পর্যন্ত ফাইনালের টিকিট পেতে ব্যর্থ হয় তারা। টেবিলের পঞ্চম স্থানে থাকায় ২ লাখ ডলার পাচ্ছে লঙ্কানরা।

টেবিলের ষষ্ঠ থেকে নবমস্থানে থাকা দলগুলো সমান এক লাখ ডলার করে পাবে। ষষ্ঠ থেকে নবমস্থানে থাকা দলগুলো হলো- গেল আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।

প্রথম আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো নিউজিল্যান্ড। এবার টেবিলের ষষ্ঠ স্থানে কিউইরা। সপ্তম ও অষ্টমস্থান আছে যথাক্রমে- পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। টেবিলের নবম ও শেষস্থানে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office