শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংকের আয় বেড়েছে ১১%

অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ০৬ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংক দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওনের সর্বশেষ প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বাংলালিংকের মোট আয় হয়েছে ১ হাজার ৩১৫ কোটি টাকা, যা ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ের তুলনায় ডাটা থেকে আয় বেড়েছে ২২ দশমিক ৫ শতাংশ।

ফোর-জি ব্যবহারকারীর সংখ্যা ৩৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি এ প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে। বাংলালিংক গ্রাহকদের ডাটা ব্যবহারও আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ৩০ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

সন্তোষজনক প্রবৃদ্ধির বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘এ বছরের দ্বিতীয় প্রান্তিকের ফলাফল ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংকের ক্রমোন্নতির নতুন উচ্চতাকে প্রতিফলিত করছে। গত বছরের প্রতিশ্রুতি অনুসারে আমরা এ প্রান্তিকে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office