শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মীয় রাজনৈতিক দল নিষিদ্ধ করতে যাচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

পাকিস্তানের একটি ধর্মীয় রাজনৈতিক দলকে উগ্রপন্থি আচরণের দায়ে নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। সম্প্রতি আন্দোলনের নামে দুই পুলিশ সদস্যকে হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা এবং জনসাধারণের জানমালের ক্ষতি করার অভিযোগে তেহরিক-ই লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নামে ওই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যায়, ইতোমধ্যে দেশটির মন্ত্রিসভায় দলটিকে নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

গত সোমবার চরমপন্থী ইসলামিক দল টিএলপি নেতা সাদ হুসাইন রিজভীকে আটকের পর থেকেই বিক্ষোভ করছে দলটির কর্মীরা। লাহোরের পুলিশ প্রধান গোলাম মেহমুদ দোগার এক হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত দুই পুলিশ কর্মকর্তা মারা গেছেন, এছাড়া আহত হয়েছেন আরো ১২৫ জন।

গত মঙ্গলবার রিজভীর বিরুদ্ধে একজন পুলিশ কনস্টেবলকে হত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বিক্ষোভকারীরা তাকে অপহরণ করেছিল এবং পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, টিএলপির সন্ত্রাসী হামলায় দুজন পুলিশ নিহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর আরো ৩৪০ সদস্য গুরুতর আহত হয়েছেন। দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির দায়ে এ ধর্মীয় দলটির নিষিদ্ধের আবেদন করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। আশা করা যাচ্ছে মন্ত্রিসভায় এ প্রস্তাবটি পাস হবে।

সূত্র: আরব নিউজ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office