শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগদের কর্মীদের নিয়ে ‘ট্রাস্ট-কাম-সেটেলমেন্ট ম্যানেজমেন্ট’ কর্মশালা

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা পরিচালনা করেছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত নন ব্যাংক পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়।

‘গাইডলাইন ফর ট্রাস্ট ফান্ড ম্যানেজমেন্ট ইন পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিস’ শীর্ষক এই কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক-এর পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক, হাফিয়া তাজরিয়ান। গত শনিবার ঢাকার বনানীতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নগদ।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন হাফিয়া তাজরিয়ান ও ‘নগদ’ লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

এ ছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন ‘নগদ’ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান, চিফ করপোরেট অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার এম নুরুল আলম, এফসিএস। কর্মশালায় বাংলাদেশ ডাক বিভাগের পক্ষে প্রতিনিধিত্ব করেন ডাক অধিদপ্তরের পোস্টাল এটাচি মো. মাসুদ খাঁন এবং অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল আল মাহবুব।

কর্মশালা শেষে বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানিয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘নগদ সবসময় সর্বোচ্চ স্বচ্ছতায় বিশ্বাস করে। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংক-এর সব নীতিমালা মেনে চলার ব্যাপারে আমরা দৃঢ়প্রতীজ্ঞ। সেই আগ্রহ থেকেই আমরা আজ ট্রাস্ট ফান্ড সম্পর্কে আরও ধারণা নিতে এই কর্মশালায় অংশগ্রহণ করেছি।

কর্মশালায় আদি পণ্য বিনিময়, স্বর্ণ বিনিময় ব্যবস্থা থেকে শুরু করে ব্যাংক নোট থেকে বর্তমান সময়ের ডিজিটাল লেনদেন নিয়ে আলাপ করেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হাফিয়া তাজরিয়ান। তিনি বিভিন্নভাবে এই কর্মশালায় নন ব্যাংক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন এবং ‘নগদ’-এর দায়িত্ব নিয়ে কথা বলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office