শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘নগদ-এ গোল’ করে জিতে নিন স্মার্ট টেলিভিশন

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে শুরু করেছে ‘নগদ-এ গোল’ কুইজ প্রতিযোগিতা। নগদ সেবাকেন্দ্রে গিয়ে নির্দিষ্ট পরিমাণ ক্যাশ ইন করে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিযোগীরা পাবেন নিশ্চিত উপহার এবং পাবেন একাধিক টেলিভিশন জিতে নেওয়ার সুযোগ।

নগদের এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে সারা দেশে অবস্থিত ৪৬টি সেবা কেন্দ্রের যেকোনো একটিতে গিয়ে নগদ অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে হবে। ২০২২ টাকা ক্যাশ ইন করলে তাৎক্ষণিক উপহার হিসেবে পাবেন একটি চাবির রিং ও একটি মগ। ৫০০ টাকা ক্যাশ ইন করলে পাবেন একটি চাবির রিং। আর এই দুই ক্যাশ ইন -এর যেকোনো একটি করলেই পাবেন একটি কুইজ কার্ড।

এই কুইজ কার্ডে প্রতিযোগী নিজের নাম, নগদ অ্যাকাউন্ট নম্বর ও সঠিক উত্তর লিখে জমা দেবেন। আর এভাবে জমা হওয়া কার্ডগুলোর ভেতর থেকে প্রতিযোগিতা শেষে বেছে নেওয়া হবে তিন বিজয়ীকে। প্রথম বিজয়ী পাবেন একটি ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি। দ্বিতীয় বিজয়ী পাবেন একটি ৪০ ইঞ্চি এলইডি টিভি। আর তৃতীয় বিজয়ী পাবেন একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি।

গত ২৭ নভেম্বর সারাদেশে একসাথে শুরু হয়েছে ‘নগদ-এ গোল’ কুইজ প্রতিযোগিতাটি চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে একজন নগদ গ্রাহক একবারই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাশ ইন করে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রতিযোগিতা চলা অবস্থায় সংশ্লিষ্ট সেবা কেন্দ্রে উপহার ও কুইজ কার্ডের মজুদ থাকা সাপেক্ষে যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতা শেষে তাদেরই বিজয়ী হিসেবে বেছে নেওয়া হবে, যাদের সক্রিয় নগদ অ্যাকাউন্ট থাকবে। মেগা পুরস্কার বিজয়ীর নগদ অ্যাকাউন্ট, লেনদেন বিবরণ এবং জাতীয় পরিচয়পত্র পুরস্কার প্রদানের সময় যাচাই করা হবে।

মনে রাখতে হবে, কোনো প্রতিযোগিতা বা কোনো কাজের জন্য নগদ কর্তৃপক্ষ গ্রাহকের কাছে তার পিন বা ওটিপি জানতে চাইবে না। কেবলমাত্র নগদ হটলাইন নম্বর থেকে প্রতিযোগিতার বিষয়ে অংশগ্রহণকারীর সঙ্গে যোগাযোগ করা হতে পারে। কোনো তৃতীয় পক্ষের কাছে নিজের তথ্য শেয়ার না করার জন্য নগদ কর্তৃপক্ষ অনুরোধ করেছে।

‘নগদ-এ গোল’ প্রতিযোগিতা আয়োজন সম্পর্কে বলতে গিয়ে নগদ-এর চিফ সেলস অফিসার শিহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘নগদ সবসময় গ্রাহকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে চায়। সারা পৃথিবী এখন বিশ্বকাপ নিয়ে উৎসবের আমেজে আছে। এই সময়ে আমরাও গ্রাহকদের হাতে কিছু শুভেচ্ছা উপহার এবং তিনটি গ্র্যান্ড পুরস্কার তুলে দিতে চেয়েছি। নগদ তার সব গ্রাহককে একটি পরিবারের সদস্য মনে করে। সেই মনে করা থেকেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।’ সংবাদ বিজ্ঞপ্তি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office