শিরোনাম
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে  শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেদ্দায় শুরু হজ সম্মেলন-প্রদর্শনী, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ১৭ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ঘিরে হরহামেশাই প্রেমের সম্পর্কের খবর চাউর হয়। এক সম্পর্কে খুব বেশিদিন থিতু হতে পারেন না নায়িকা। এমনটাই বলেন তার সমালোচকরা। অবশ্য সমালোচদের কথায়ও যুক্তি আছে। এইতো কিছুদিন আগে শোনা গিয়েছিল, জিম ট্রেনারকে মন দিয়েছেন অভিনেত্রী। এখন আবার শোনা যাচ্ছে, নিজের নতুন ছবির পরিচালকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রাবন্তী।

সম্প্রতি বিভিন্ন কফি শপ কিংবা অ্যাওয়ার্ড শোতে প্রায়ই একসঙ্গে দেখা যায় শ্রাবন্তী ও তার নতুন ছবি ‘দেবী চৌধুরানী’র পরিচালক শুভ্রজিৎ মিত্রকে। যদিও পরিচালকের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, তাদের দুজনের মধ্যে এরকম কোনো ব্যাপার নেই। পুরোটাই প্রফেশনাল সম্পর্ক তাদের মাঝে। কাজের প্রয়োজনে সৌজন্য সাক্ষাৎ ব্যতীত কিছুই নয়। তবে ইন্ডাস্ট্রির ভেতরের ফিসফাস বলছে অন্য কথা!

জানা গেছে, টলিউড ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে ‘দেবী চৌধুরানী’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী। ভবানী পাঠক চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। শুধু বাংলাতেই নয়, ভিন্ন ছয়টি ভারতীয় ভাষায় মুক্তি পাবে এই ছবি। স্থানীয় লোককথা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভের সাহায্য নিয়ে তৈরি হয়েছে চিত্রনাট্য।

এদিকে তৃতীয় স্বামী রোশন সিংয়ের বিরুদ্ধে শ্রাবন্তীর আনা খোরপোশের মামালায় আপাতত স্থগিতাদেশ দিয়েছে আদালত। রায়ে বলা হয়েছে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারায় যে ‘পারজারি’ (হলফনামা দিয়ে আদালতে মিথ্যা তথ্য পেশ) মামলা করেছিলেন রোশন, সেই মামলা জারি থাকবে।

রোশনের অভিযোগ, শ্রাবন্তী নাকি কোনো সঙ্গত কারণ ছাড়াই তাকে ছেড়ে চলে গেছেন। এক্ষেত্রে রোশন যদি মামলায় জয়ী হন তাহলে আদালতের নির্দেশে আবারও প্রাক্তন স্বামীর কাছেই ফিরতে বাধ্য থাকবেন শ্রাবন্তী। এর আগে রোশন জানিয়েছিলেন, তাদের পরিবারে বিয়ে ভাঙার চল নেই। তিনি শ্রাবন্তীকেই আবার ফেরত চান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office