শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

নন্দীগ্রামে মমতা-শুভেন্দুর লড়াই, ১৪৪ ধারার মধ্যে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় নন্দীগ্রামসহ ৩০ আসনে ভোটগ্রহণ চলছে। এই নন্দীগ্রামে ভাগ্য নির্ধারিত হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তার বিরুদ্ধে লড়ছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ভোট চলাকালে গোটা নন্দীগ্রামেই ১৪৪ ধারা জারি করেছে নির্বাচন কমিশন। সেখানে যখন ভোট চলবে তখন পাশের দুই জেলা হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় প্রচারণা চালাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সারা ভারতের নজর রয়েছে নন্দীগ্রাম আসনের দিকে। এই আসনে মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই তারই সাবেক অনুগামী এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। রয়েছেন সিপিএমের মিনাক্ষী মুখার্জিও। ত্রিমুখী লড়াইয়ে কে এগিয়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শেষ হাসি কে হাসবেন, তা জানতে অপেক্ষা করতে হবে ২ মে পর্যন্ত। সেই দিনই পশ্চিমবঙ্গসহ আসাম, তামিলনাড়ু, পণ্ডিচেরি এবং কেরালার নির্বাচনের ফল প্রকাশ হবে। তবে ‘হট সিট’ নন্দীগ্রাম ভোটের আগে নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে। সেখানে ঢোকার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। বাইরে থেকে সেখানে লোক ঢুকতে গেলে কারণ ব্যাখ্যা করতে হচ্ছে। গোটা এলাকা জুড়ে চলছে আধাসামরিক বাহিনীর নজরদারি।

আজকের ভোট গ্রহণেই তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা ব্যানার্জি, বিজেপির হিরন চট্টোপাধ্যায় ও অশোক ডিন্ডার ভাগ্যও নির্ধারিত হবে। এদিকে গতকাল বুধবার সিঙ্গুরে এক জনসভায় মমতা ব্যানার্জি বলেন, আমাদের ২২৫ থেকে ২৩০টি আসনে জিততে হবে। না হলে বিজেপি টাকা দিয়ে এমএলএদের কিনে নেবে। তাই অনেক বেশি ভোটে, বেশি আসনে তৃণমূলকে জেতাতে হবে। তিনি বলেন, বিজেপি টাকা ছড়াচ্ছে। অভিযোগ জানানোর পরও ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ, স্বচ্ছ নির্বাচন করুন।

এদিকে পশ্চিমবঙ্গে ভোট চলাকালে বিরোধী ঐক্য চেয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীসহ এনসিপি প্রধান শরদ পাওয়ার, বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদব, আম আদমি পার্টির (আপ) অরবিন্দ কেজরিওয়াল, উড়িশার বিজেডির নবীন পট্টনায়ক, তামিলনাড়ুর ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন, মহারাষ্ট্রের শিবসেনার উদ্ধব ঠাকরেরকে চিঠি দিয়েছেন মমতা। তিনি বলেছেন, গণতন্ত্র এবং সংবিধানের বিরুদ্ধে বিজেপি যে আঘাত হানছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের সময় এসেছে।

মোদির ১৫ জনসভা: পশ্চিমবঙ্গে বাকি ৬ দফার নির্বাচনে প্রচারণার জন্য ১৫ জনসভা করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতি দফার ভোট গ্রহণের আগে তিনি একবার করে আসবেন। দিনে দুটি করে জনসভা করবেন। আজ বৃহস্পতিবার দুটি জনসভা করে তিনি দিল্লি ফিরে যাবেন। আবার আসবেন ৩ এবং ৬ এপ্রিল। বিজেপি সূত্র জানায়, ৬ এপ্রিল ভারতের বাকি চার রাজ্যে ভোট গ্রহণ শেষ হয়ে যাচ্ছে।

ফলে বাকি দিনগুলোয় পশ্চিমবঙ্গে মনোনিবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে ১৫টি জনসভা করেছিলেন নরেন্দ্র মোদি। তৃণমূল কংগ্রেসের ওপর চাপ এবং বিজেপি কর্মীদের মনোবল বাড়াতেই এত বেশি পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office