শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

নাগোর্নো-কারাবাখে মানবিক মিশন পাঠাবে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাগোর্নো-কারাবাখে মানবিক মিশন পাঠাবে জাতিসংঘ

সংগৃহীত ছবি

আজারবাইজান নাগোর্নো-কারাবাখ ভূখন্ড পুনরুদ্ধার করার পর একটি বড় ধরণের শরণার্থী বহির্গমনের সূত্রপাত হওয়ায় প্রায় ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো জাতিসংঘ নাগর্নো-কারাবাখে একটি মিশন পাঠাবে। শুক্রবার এক মুখপাত্র এ কথা বলেন।

মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেন, আজারবাইজান সরকার ও জাতিসংঘ এই অঞ্চলে একটি মিশন প্রেরণে সম্মত হয়েছে। মিশনটি সপ্তাহান্তে পৌঁছবে। খবর এএফপি’র।

গত সপ্তাহে আজারবাইজান বাহিনী জাতিগত আর্মেনিয়ান প্রধান ছিটমহলে স্ব-ঘোষিত রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেয় এবং এতে করে বাসিন্দাদের পালিয়ে যেতে প্ররোচিত করে জাতিগত নির্মূলের ভয় জাগিয়ে তোলে।

বছরের পর বছর ধরে বিতর্কিত পার্বত্য অঞ্চলটি নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দু’টি যুদ্ধ হয়েছে।

দুজারিক বলেন, খুব জটিল ও নাজুক ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের প্রায় ৩০ বছর সেখানে প্রবেশাধিকার ছিল না। সুতরাং আমাদের প্রবেশ করতে সক্ষম হওয়ার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, মিশনটি আজারবাইজান থেকে আকাশপথে যাত্রা করবে। তিনি বলেন, জাতিসংঘের মানবিক বিষয়ক বিভাগের নেতৃত্বে প্রায় এক ডজন লোকের একটি টিম ওই অঞ্চলে যারা রয়ে গেছে এবং যারা চলে যেতে চায় তাদের চাহিদাসমূহের মূল্যায়ন করবে।

তিনি বলেন, অবশ্যই, এটি প্রত্যেকের জন্য আন্তর্জাতিক আইন এবং বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার আইনকে সম্মান করার প্রয়োজনীয়তার কথা স্মরণ করাবে। দুজিারিক আরো বলেন, ভূখন্ড ছেড়ে যাওয়া বিপুল উদ্বাস্তুদের সামলাতে জাতিসঙ্ঘ আর্মেনিয়া সরকারের সাথে কাজ করছে ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office