শিরোনাম
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

নাভালনির মরদেহ মায়ের কাছে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাভালনির মরদেহ মায়ের কাছে হস্তান্তর

সংগৃহীত ছবি

রাশিয়ার নিহত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মরদেহ তার মা লিউডমিলা নাভালনায়ার কাছে হস্তান্তর করা হয়েছে। যদিও রুশ কর্তৃপক্ষ গত সপ্তাহে নাভালনির মরদেহ লিউডমিলা নাভালনায়ার কাছে হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত আর্টটিক অঞ্চলের একটি কারাগারে মারা যাওয়ার এক সপ্তাহ পর নাভালনির মরদেহ হস্তান্তর করলো রুশ কর্তৃপক্ষ। শনিবার নাভালনির মুখপাত্র কিইরা ইয়ারমায়েশ এ কথা জানান।

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কট্টর সমালোচক ৪৭ বছর বয়সী অ্যালেক্সি নাভালনি গত ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। তিন বছরের বেশি সময় কারাগারে আটক ছিলেন তিনি।

এক্স বার্তায় নাভালনির মুখপাত্র কিইরা ইয়ারমায়েশ লিখেছেন, ‘অ্যালেক্সির মরদেহ তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে যারা এ দাবি তুলেছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ।’ তবে নাভালনির শেষকৃত্য কবে, কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কিছু ঠিক করা হয়নি।

উল্লেখ্য, নাভালনির আকস্মিক মৃত্যুতে তার সমর্থক ও পশ্চিমা নেতারা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। এমনকি নাভালনির মৃত্যুর জন্যে পুতিনকেই দায়ী করা হচ্ছে। যদিও নাভালনির মৃত্যু নিয়ে পুতিন এখনও কোন মন্তব্য করেননি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office