শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

নারায়ণগঞ্জে মামুনুলকাণ্ড: কারাবন্দি অবস্থায় প্রধান আসামি ইকবাল হোসেনের মৃত্যু

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২০ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁও এ আটকের ঘটনায় পরবর্তী ভাঙচুর ও পুলিশের ওপর হামলার মামলায় প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেন (৫০) কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার দুপুরে এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম।

মৃত মাওলানা ইকবাল হোসেন সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা খেলাফত মজলিসের সভাপতির দায়িত্বে ছিলেন। তার পিতার নাম আবু সাঈদ।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম জানান, সোনারগাঁও থানায় ৪টি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে কারাগারে আনার পর সে অসুস্থ থাকায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে বেশ কয়েক বার পাঠানো হয়েছিল। পরবর্তীতে অবস্থা খারাপের দিকে যাওয়ায় গত ১১ মে ঢাকা জেলখানার মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা জেলখানায় ফোন করে জানতে পাড়ি সেই লোকটি সোহরাওয়ার্দী হাসপাতাল ভর্তি অবস্থায় মারা গেছেন।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল সোনারগাঁ থানার দুই মামলায় গ্রেফতার করা হয় হেফাজত নেতা মাওলানা ইকবাল হোসেনসহ চার জনকে। পরে তাদের সাতদিন করে রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবিরের আদালতে পাঠানো হয়। আদালত প্রত্যেককে এক মামলায় দু’দিন ও আরেক মামলায় একদিনসহ মোট তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩ এপ্রিল হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক একজন নারীসহ সোনারগাঁও এর ‘রয়েল রিসোর্টে’ সন্দেহজনকভাবে স্থানীয় জনতা দ্বারা অবরুদ্ধ হওয়ার পর বিক্ষুব্ধ হেফাজতকর্মীরা রয়েল রিসোর্ট ভাঙচুরসহ এলাকায় তাণ্ডব সৃষ্টি করে। রয়েল রিসোর্ট ছাড়াও হেফাজতকর্মীরা ঘটনার দিন সোনারগাঁও এলাকার একাধিক ব্যবসা প্রতিষ্ঠানসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক সহিংসতা, গাড়ি ভাঙচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নিসংযোগ করে যান চলাচলে ব্যাঘাত ঘটায় ও জনমনে ভয়ভীতি সঞ্চার এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করে।

ওই সময় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম ও খেলাফতে মজলিশ সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসেন মাগরিবের নামাজের পর মসজিদের মাইকে উসকানিমূলক বক্তব্য প্রচার করে লোক জমায়েত করে এবং উক্ত হামলার নেতৃত্ব দেয়। এ ঘটনায় সোনারগাঁও থানায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ৬টি মামলা দায়ের করা হয়। গ্রেফতার আসামিরা মামলাগুলোর অন্যতম এজাহারনামীয় আসামি বলে পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office