শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের অধিনায়ক শান্ত

খেলা ডেস্ক   |   শনিবার, ১৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের অধিনায়ক শান্ত

সংগৃহীত ছবি

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এবং সহ-অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত।

বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে আঙুলে চিড় ধরায় নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়েছেন সাকিব। স্ত্রী ও নবজাতক শিশুর সাথে থাকতে এক মাসের ছুটি মঞ্জুর হয়েছে লিটনের।

সাকিব ও লিটনের পাশাপাশি সিরিজে তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও এবাদত হোসেনকেও পাবে না বাংলাদেশ।

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘লিটনকে অন্তত একটি টেস্ট খেলার জন্য বলেছিলাম, কিন্তু সে এক মাসের ছুটির জন্য আগ্রহী। এজন্য তাকে ছুটি দেওয়া হয়েছে। যাতে পরিবারের সাথে ভালোভাবে সময় কাটাতে পারে সে।’

লিটনের এমন জেদকে পছন্দ হয়নি ইঙ্গিতে বুঝিয়ে ইউনুস বলেন, ‘জাতীয় দলে খেলার জন্য আপনি কাউকে বাধ্য করতে পারবেন না। পেশাদারিত্ব অবশ্যই মন থেকে আসতে হবে।’

বিশ্বকাপ চলাকালীন ভারত থেকে লিটনের দেশে আসাটা পছন্দ হয়নি বিসিবির।

ইউনুস বলেন, ‘সাকিব ও লিটনের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে দলকে নেতৃত্ব দিবেন শান্ত।’

ইউনুস জানান, ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের অ্যাওয়ে সিরিজে সাকিবের অধিনায়কত্ব করার বিষয়টি তার সাথে পরবর্তীতে কথা বলে জানা যাবে। বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, টুর্নামেন্টের পর অধিনায়ক হিসাবে থাকবেন না। যদিও কোন ফরম্যাটের অধিনায়কত্ব থাকবেন না, সেটি পরিষ্কার করেননি তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office