শিরোনাম
বিজ্ঞান ও গবেষণায় বরাদ্দ বাড়াতে আগ্রহী সরকার: শিক্ষামন্ত্রী ক্রেডিট কার্ড জালিয়াতি করে দেড় কোটি টাকায় জমি কিনেছেন স্বামী-স্ত্রী কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের সবুজ জ্বালানিতে রূপান্তরে উন্নত দেশগুলোর অর্থায়ন চান পরিবেশমন্ত্রী কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড

নীতি সহায়তা পেতে মামলা প্রত্যাহার করতে হবে গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৭ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নীতি সহায়তা পেতে মামলা প্রত্যাহার করতে হবে গ্রাহকদের

সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে প্রণোদনা বা নীতি সহায়তা দেওয়া হবে না। ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানকে নীতি সহায়তা দেওয়ার ক্ষেত্রে এমন শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশে কার্যরত সব ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত বিজ্ঞপ্তির চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্স কোম্পানি প্রবিধি ও নীতি বিভাগ।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যবসা পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে বিভিন্ন প্রণোদনা ও নীতি সহায়তা দেওয়া হচ্ছে। তবে কোনো কোনো গ্রাহক একদিকে এসব সুবিধা নিচ্ছেন, অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন। এতে আর্থিক খাতে মামলাজট তৈরি হচ্ছে।

এ অবস্থায় কোনো গ্রাহকের এ ধরনের মামলা অনিষ্পন্ন থাকলে তা প্রত্যাহারের শর্তে প্রণোদনা প্যাকেজ বা অন্যান্য নীতি সহায়তার আবেদন বিবেচনা করতে বলা হয়েছে।

তবে নীতিগত সম্মতি পাওয়ার পর গ্রাহককে মামলা প্রত্যাহারের পাশাপাশি এ বিষয়ে হলফনামা দিতে হবে। সেখানে সরকার, বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা অনিষ্পন্ন নেই এমন ঘোষণা থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, হলফনামা পাওয়ার পর গ্রাহকের জন্য নির্ধারিত নীতি সহায়তা বা প্রণোদনার শর্ত পরিবর্তন করতে পারবে না ফাইন্যান্স কোম্পানি। আগে দেওয়া নীতিগত সম্মতির ভিত্তিতেই সুবিধা বাস্তবায়ন করতে হবে।

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office