শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নুরেন নাহার সীমা’র কবিতা ‘আজন্ম আড়ি’

  |   সোমবার, ১৮ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নুরেন নাহার সীমা’র কবিতা ‘আজন্ম আড়ি’

বহুদিন হেঁটে হেঁটে ক্লান্তির শেষে,
অভিমানে বলেছিলো হাটবো না আর!
খুঁজবোনা তাকে কভু উদভ্রান্তের বেশে,
সে গেছে একেবারে নিশ্চিন্হ ভেষে।

স্মৃতিগুলো অমলিন ক্ষনে জাগে আহা!
নির্মম রেখে যাওয়া সত্যদিন,
কাঁদতেও পারেনি অসামাজিক তাহা
অন্তহীন বয়েচলে নীলকষ্টের হাওয়া!

রেখে গেছে আলমিরা, পালঙ্ক খাট,
ফুলতোলা বিছানার চাঁদর, ফেলেগেছে সবটুকু আদর!
নিত্য সে মাজতো বাসন এই ঘাট,
অভিমানে চলে গেছে অজানার হাট!
ফেরাতে তাবিজ, কবজ টোটকার ছড়াছড়ি
সব গেছে বিফলে,লুকানো নোনা জলে!

দিলোবুঝি চিরতরে আজন্মআড়ি!
ফেরেনি সে কোনোদিন আর সেই বাড়ি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office