শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নেত্রী হওয়ার দৌড়ে অভিনেত্রী মাহি

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৭ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেত্রী হওয়ার দৌড়ে অভিনেত্রী মাহি

সংগৃহীত ছবি

মা হওয়ার আগ থেকেই অভিনয়কে সাময়িক বিরতি জানান জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত মার্চে ফুটফুটে পুত্রসন্তান জন্ম দেওয়ার পর তাকে নিয়েই পুরোটা সময় কাটে এই অভিনেত্রীর। নিয়মিত রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানেও দেখা মেলে তার। তবে কি অভিনয়ে ফিরবেন না মাহি?

জানা গেছে, বিরতি ভেঙে শিগগির নতুন একটি ছবিতে কাজ শুরু করবেন তিনি। মাহি বলেন, ‘নিজেকে ফিট করছি। আগামী অক্টোবরে নতুন কাজ শুরু করব। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত করেছি। দর্শক নতুন কিছু দেখতে পাবেন এতুটুক বলতে পারি।’

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ অভিনেত্রী। তার কথায়, ‘মানুষের জন্য এর আগেও কাজ করেছি। তবে এখন দলীয় ব্যানারে মানুষের জন্য কাজ করছি। আমার এলাকা চাপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মানুষের জন্য কাজ করতে আগামী জাতীয় সংসদে মনোনয়ন কিনব ইনশাআল্লাহ।’

নেত্রী ও অভিনেত্রীর মধ্যে পার্থক্য টেনে মাহি আরও বলেন, ‘দুটি জীবন সম্পূর্ণ আলাদা। সিনেমার নায়িকারা সাধারণ মানুষের কাছ থেকে আড়ালে থাকেন। অন্যদিকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ রাজনীতিবিদ সাধারণ মানুষের কাছ থেকে আড়ালে নয়, বরং তাদের খুব কাছাকাছি থাকে।’

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন মাহিয়া মাহি। শুধু তাই নয়, আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন এই চিত্রনায়িকা। কিন্তু তাকে সেসময় মনোনয়ন দেওয়া হয়নি। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পালন করছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office