শিরোনাম
হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

ন্যাশনাল ব্যাংকের পরিচালক  তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ। ব্যাংক-কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩১ মার্চ বাংলাদেশ ব্যাংক তাদের পরিচালক হিসেবে নিয়োগ দেয়।

রোববার (৫ এপ্রিল) ব্যাংকের ৫৪১তম পরিচালনা পর্ষদ সভায় নতুন দুই পরিচালক অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন।

সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মুনীর আহমেদ চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী।

তাবিথ আউয়াল ব্যাংকিং, বীমা, রিয়েল এস্টেট, জ্বালানি, কৃষি, টেক্সটাইল ও তথ্যপ্রযুক্তি খাতে অভিজ্ঞ ব্যবসায়ী ও উদ্যোক্তা। বর্তমানে তিনি মাল্টিমোড গ্রুপের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্তও তিনি ন্যাশনাল ব্যাংকের পরিচালক ছিলেন। পাশাপাশি তিনি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সভাপতি।

তিনি যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

অন্যদিকে নাজনীন আহমেদ দেশের পোশাক খাতের উদ্যোক্তা। তিনি ডাই অ্যাফিন লিমিটেড ও অফিসিনা বিডি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক ও ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু ২০২৪ সালের আগস্টে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ফিরে আসেন। পরে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তিনি চেয়ারম্যান পদ ছাড়েন। এরপর ২ মার্চ স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মেলিতা মেহজাবিন ন্যাশনাল ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office