শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ন্যাশনাল ব্যাংকে ফিরছেন মেহমুদ হোসেন

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

এমডি থেকে পদত্যাগের ১০ দিনের মাথায় মো. মেহমুদ হোসেন আবার ন্যাশনাল ব্যাংকে ফিরছেন। রোববার দুপুরে গভর্নর আব্দুর রউফ তালুকদার তাকে ডেকে আবার ন্যাশনাল ব্যাংক লিমিটেডে (এনবিএল) যোগদান করতে বলেছেন। এতে তিনি সায়ও দিয়েছেন বলে জানা গেছে।

খারাপ অবস্থায় থাকা ব্যাংকটির ভাবমূর্তি ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক এমন উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে সিকদার পরিবারের চাপের মুখে গত ১৮ জানুয়ারি ন্যাশনাল ব্যাংক থেকে মেহমুদ হোসেন পদত্যাগ করেন। এরপর গত বৃহস্পতিবার গভর্নরসহ উধ্বর্তন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন ব্যাংকটির অন্যতম পরিচালক রন হক সিকদার। এমডির পদত্যাগ নিয়ে আলোচনার মধ্যে ওই বৈঠক হয়।

মেহমুদ হোসেন পদত্যাগের পর ব্যাংকের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়- তার এক বছরের বেশি দায়িত্ব পালনের এ সময়ে ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ হয়েছে। চাপের মুখে নয়, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন।

২০২১ সালের ডিসেম্বরে দুই বছর মেয়াদে ব্যাংকটিতে এমডি পদে যোগদান করেন মেহমুদ। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। এর আগের এমডি শাহ সৈয়দ আব্দুল বারীও মেয়াদপূর্তির আগেই পদত্যাগ করেছিলেন। এই নিয়ে গত এক দশকে অন্তত ৬ জন এমডি পদত্যাগ করেন।

গত এক দশক ধরে ন্যাশনাল ব্যাংক পরিচালিত হচ্ছে সিকদার পরিবারের কর্তৃত্বে। ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি জয়নুল হক সিকদার মারা যাওয়ার পর থেকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হন তার স্ত্রী মনোয়ারা সিকদার। বিভিন্ন অনিয়ম ও একের পর এক এমডির বিদায়ের মধ্যে ২০১৪ সাল থেকে ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ব্যাংকটিকে ‘দুর্বল’ হিসেবে চিহ্নিত করে একজন নির্বাহী পরিচালক পদমর্যদার কর্মকর্তাকে ‘সমন্বয়ক’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জানা যায়, মেহমুদ হোসেনকে গত ১৬ জানুয়ারি বনানীর সিকদার হাউজে ডেকে নেওয়া হয়। সেখান থেকে ফিরে বুধবার তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তিনি ন্যাশনাল ব্যাংকের আগে এনআরবি ব্যাংক ও ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office