শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির বিদেশে লবিস্ট নিয়োগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিঠি নিয়ে আলোচনা হবে ইসি সভায়

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নির্বাচন কমিশন ভবন ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগে বিএনপির ব্যয় নিয়ে নির্বাচন কমিশনেও (ইসি) আলোচনা করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেওয়া এ–সংক্রান্ত একটি চিঠি আগামী বৃহস্পতিবার কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে বলে ইসি সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা তিনটায় নির্বাচন কমিশনের সভা আহ্বান করা হয়েছে। ওই সভার চারটি নির্ধারিত আলোচ্যসূচির একটি বিএনপির লবিস্ট নিয়োগসংক্রান্ত। ইসি সচিবালয় বৈঠক নিয়ে অভ্যন্তরীণ যে নোটিশ দিয়েছে, তাতে বলা হয়েছে, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক বিদেশে লবিস্ট নিয়োগসংক্রান্ত ব্যয় বিবরণী নির্বাচন কমিশনে দাখিলকৃত অডিট রিপোর্টে উল্লেখ না করে থাকলে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়াসংক্রান্ত পত্রের বিষয় কমিশনে উপস্থাপন।’
এর আগে গত ১৮ জানুয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেছিলেন, যুক্তরাষ্ট্রে তদবিরকারী বা লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগের জন্য বিএনপি সাড়ে ৩৭ লাখ ডলার খরচ করেছে, যা বর্তমান মূল্যে ৩২ কোটি টাকার মতো। পরদিন প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রে লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগের জন্য বিএনপি কীভাবে আর্থিক লেনদেন করেছে, তা খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ওই লেনদেনের বিষয়টি বিএনপি আয়-ব্যয়ের হিসাবে উল্লেখ করেছে কি না, সেটাও খতিয়ে দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয় ইসিকে চিঠি পাঠিয়েছে।

১৯ জানুয়ারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, ‘নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী প্রতিবছরের জুলাইয়ে হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে। অনেক সময় বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। সেখানে এ (যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের লেনদেন) আয়-ব্যয়ের হিসাব দিয়েছে কি না, সেটি জানতে চেয়েছি। কারণ, চুক্তিতে বিএনপি কেন্দ্রীয় দপ্তরের ঠিকানা দেওয়ায় কোনো তহবিল থেকে ওই অর্থ গেছে এবং তা আয়-ব্যয়ের হিসাবে লিপিবদ্ধ আছে কি না, নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছি। এর ব্যত্যয় পেলে নির্বাচন কমিশন তাদের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, আইন অনুযায়ী, ইসিতে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের নিরীক্ষা হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর এই হিসাব জমা না দিলে কমিশন সেই দলের নিবন্ধন বাতিল করতে পারে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office