শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

পাঁচ মাসে এনবিআরের রাজস্ব আদায় বেড়েছে ১৩ শতাংশ

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এনবিআরের রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ১৫ হাজার ৬২০ কোটি ৭৭ লাখ টাকা। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ লাখ ২ হাজার ২৬৪ কোটি ৮২ লাখ টাকা।

চলতি অর্থবছরের পাঁচ মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৯ হাজার ৭১৩ কোটি টাকা পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই সময়ে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২৫ হাজার ৩৩৪ কোটি টাকা। চলতি অর্থবছরে মোট ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থাটির।

চলতি অর্থবছরের পাঁচ মাসে আমদানি-রপ্তানি পর্যায়ে রাজস্ব এসেছে ৩৮ হাজার ৬০ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৩ হাজার ৮১৯ কোটি টাকা। সে হিসাবে এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৪ শতাংশ। তবে এ খাত থেকে লক্ষ্যমাত্রার চেয়ে ৬ হাজার ৫৩৬ কোটি টাকা কম আদায় হয়েছে।

স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) খাত থেকে পাঁচ মাসে রাজস্ব আদায় হয়েছে ৪৪ হাজার ১৮৩ কোটি ৮৩ লাখ টাকা। গত অর্থবছরের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৬ দশমিক ১৮ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৯৯৩ কোটি টাকা কম আয় হয়েছে। এ ছাড়া আয়কর ও ভ্রমণকর খাত থেকে পাঁচ মাসে রাজস্ব এসেছে ৩৩ হাজার ৩৭৬ কোটি ৯৪ লাখ টাকা। এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। তবে আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ১৮৪ কোটি টাকা কম।

একক মাস হিসেবে নভেম্বরে রাজস্ব আদায় হয়েছে ২৪ হাজার ৭০৩ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ২২ হাজার ৬৪২ কোটি টাকা। এ হিসাবে গত মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ৯ দশমিক ১০ শতাংশ। তবে লক্ষ্যমাত্রার তুলনায় কম হয়েছে রাজস্ব আদায়। নভেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২৮ হাজার ২৮ কোটি টাকা। সে হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় ১১ দশমিক ৮৬ শতাংশ কম হয়েছে রাজস্ব আদায়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office