শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সারাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাদৎ হোসেন (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের ৮৬৩ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদৎ হোসেন পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোর রাতে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু পারাপারকারীদের একটি দল সীমান্তের ৮৬৩ নম্বর মেইন পিলারের ৭-৮ নম্বর সাব পিলারের নিকট দিয়ে গরু আনতে যায়। এ সময় ভারতের কুচবিহার জেলার মাথাভাঙা থানার ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহাদৎ হোসেন। পরে নিহতের লাশ বিএসএফ সদস্যরা ভারতে নিয়ে যায়।

শাহাদৎ হোসেনের বাবা ইদ্রিস আলী (৫০) জানান, বিএসএফের গুলিতে তার ছেলে শাহাদৎ মারা গেছে। মরদেহের ছবি দেখে তিনি নিশ্চিত হয়েছেন।

এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, নিহতের পরিবার বিজিবিকে অবহিত করেনি। তবে ভারতের ১২০ গজ অভ্যন্তরে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পেয়ে বিজিবির একটি টহল দল বিএসএফকে জানায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office