শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী
আফগান সংকট:

পানশির দখল নিয়ে তালেবান ও বিরোধীদের ভিন্ন-ভিন্ন দাবি

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০৪ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পানশির দখলের চেষ্টায় দুই পক্ষের মাঝে তীব্র লড়াই

আফগানিস্তানের পানশির উপত্যকা, একমাত্র এলাকা যেখানে তালেবানের নিয়ন্ত্রণ নেই, সেটি তালেবানের দখলে চলে গেছে বলে দাবি করেছে তালেবান।

তালেবান সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, পুরো পানশিরের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তবে তালেবানবিরোধী মিলিশিয়া দাবি করছে, লড়াই এখনও চলছে।

প্রতিরোধ বাহিনীর নেতাদের একজন আমরুল্লাহ সালেহ নিজে ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে ওঠা দাবি নাকচ করে দিয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন যে পরিস্থিতি সংকটজনক। পানশির দখলের লড়াইয়ে শত শত মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের পর তালেবান ঝড়ের গতিতে পুরো দেশ দখল করে নিলেও পানশির এলাকায় তারা এখনও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট এই উপত্যকাটি নিয়ন্ত্রণ করছিল।

রাজধানী কাবুলের উত্তর-পূর্বে পানশির আফগানিস্তানের সবচেয়ে ছোট প্রদেশ। পাহাড় দিয়ে ঘেরা এই প্রদেশে দেড় থেকে দুই লাখ লোকের বাস। এলাকাটি বরাবরই তালেবানবিরোধী। এর বড় কারণ হলো এই উপত্যকাটি কিংবদন্তী যোদ্ধা আহমাদ শাহ মাসুদের ঘাঁটি।

আহমেদ শাহ মাসুদ আশির দশকে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে এবং নব্বইয়ের দশকে তালেবানের বিরুদ্ধে লড়াই করেছেন। তার ছেলে আহমাদ মাসুদ এখন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন। মাসুদের সঙ্গে রয়েছেন আফগান সরকারের সাবেক একজন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।

প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার পর তিনি নিজেকে আফগানিস্তানের তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দাবি করছেন। কিন্তু তালেবান এখন দাবি করছে যে তারা পানশির দখলের লড়াইয়ে বিজয়ী হয়েছে।

তালেবানের একজন কমান্ডার রয়টার্সকে বলেছেন, “আল্লাহ্‌’র রহমতে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। পানশিরের গোলযোগ সৃষ্টিকারীরা পরাজিত হয়েছে এবং আমরাই এখন পানশিরের নিয়ন্ত্রণে।”

তবে তালেবানের এই দাবি নাকচ করে দিয়েছেন আমরুল্লাহ সালেহ। তিনি বলছেন, এই লড়াইয়ে দু‌’পক্ষেই প্রচুর হতাহত হয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি কঠিন, সন্দেহ নেই। আমরা তালেবানের আগ্রাসনের মুখে রয়েছি। তবে আমরা হার স্বীকার করবো না। আফগানিস্তানের জন্যই আমরা লড়ছি।”

তিনি জানান, ওই ভিডিওটি তিনি প্রচার করছেন মানুষকে আশ্বস্ত করার জন্য যে তিনি এখনও পানশিরেই আছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office