শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

পারফেক্ট ইলেকট্রনিক্স এর ফাউন্ডার এন্ড সিইও গোলাম শাহরিয়ার কবীর পেলেন গ্রিন-ই সম্পূর্ণা অ্যাওয়ার্ড-২০২৫

  |   সোমবার, ২৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম শাহরিয়ার কবীর “সফল উদ্যোক্তা” হিসেবে মর্যাদাপূর্ণ “গ্রিন-ই সম্পূর্ণা অ্যাওয়ার্ড-২০২৫” এ ভূষিত হয়েছেন। সম্পূর্ণা বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই পুরস্কার পরিবেশবান্ধব উদ্যোগ এবং ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়।

জনাব গোলাম শাহরিয়ার কবীরের সুযোগ্য নেতৃত্ব এবং ব্যবসায়িক দূরদর্শিতার ফলস্বরূপ পারফেক্ট ইলেকট্রনিক্স আজ দেশের অন্যতম সফল ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁর উদ্ভাবনী চিন্তা এবং কর্মনিষ্ঠা শুধু প্রতিষ্ঠানকেই সাফল্যের শিখরে পৌঁছে দেয়নি বরং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
এই সম্মাননা প্রাপ্তির পর জনাব গোলাম শাহরিয়ার কবীর বলেন, “এই স্বীকৃতি আমার এবং পারফেক্ট ইলেকট্রনিক্সের সকল সদস্যের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। সম্পূর্ণা বাংলাদেশ-কে এই সম্মাননার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই পুরস্কার আমাদের পরিবেশবান্ধব ব্যবসায়িক চর্চা এবং দেশের উন্নয়নে আরও বেশি মনোযোগ দিতে উৎসাহিত করবে।”

সম্পূর্ণা বাংলাদেশ বিশ্বাস করে যে, জনাব গোলাম শাহরিয়ার কবীরের মতো উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন এবং তাঁদের এই স্বীকৃতি অন্যদেরকেও উৎসাহিত করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office