শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

পুলিশ সদস্যদের জন্য চার্জ ফ্রি লেনদেনের ঘোষণা ‘নগদ’র

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্যদের যেকোনো ধরনের লেনদেন সেবা চার্জ ফ্রি করার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। যত দ্রুত সম্ভব সকল পুলিশ সদস্যদের জন্য এ সেবা চালু করতে চায় ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরটি।
সম্প্রতি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সাংষ্কৃতিক সন্ধ্যায় পুলিশের জনসেবার প্রতি কৃতজ্ঞতার অংশ হিসেবে চার্জ ফ্রি লেনদেন চালুর ঘোষণা দেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

তানভীর এ মিশুক বলেন, পুলিশ সদস্যদের জন্য এমন পদ্ধতি চালু করে যেতে চাই, যাতে ভবিষ্যতে আমি নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক না থাকলেও যাতে সকল পুলিশ সদস্য আজীবনের জন্য নগদ-এর সকল সেবা ফ্রি-তে উপভোগ করতে পারেন। এ কাজে আমরা দ্রুতই পুলিশ সদস্যদের ডাটাবেইজ তৈরির কাজ শুরু করতে চাই।

তিনি বলেন, পুলিশ সদস্যরা সব সময় আমাদেরকে নিরাপত্তা দেওয়াসহ নানান ধরনের সেবা দেয়। তার বিনিময়ে আমরা কখনো ধন্যবাদ পর্যন্ত বলি না। কিন্তু ধন্যবাদ জানানো এবং কৃতজ্ঞতার অংশ হিসেবে পুলিশ বাহিনীর সকল সদস্যের জন্য নগদ-এর পক্ষ থেকে সামান্য এই সুবিধা দেওয়া হচ্ছে।

চার্জ ফ্রি লেনদেন চালু হলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে এটি হবে বিশেষায়িত কোনো বাহিনীর জন্য প্রথম এ ধরনের কোনো উদ্যোগ।

এ ছাড়া পুলিশ বাহিনীতে কর্মরত আছেন বা ছিলেন এমন মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়ে সংকলিত বই প্রকাশের ঘোষণা দেন নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা বীরত্বসূচক অবদানের মাধ্যমে আজকের স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। ১৯৭১ সালে পুলিশবাহিনীই প্রথম রাজারবাগ থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে। সুতরাং ইতিহাসে পুলিশ বাহিনীর সঠিন জায়গা নিশ্চিত করতেই নগদ এমন উদ্যোগ নেবে।

এর আগে সশস্ত্র বাহিনীর ২৫ জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে নগদ ‘বীরের মুখে বীরত্বগাথা’ নামে বই প্রকাশ করে। বইটি বাজারে বিশেষ আলোচনার জন্ম দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, পুলিশ বাহিনীর জন্য নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক চার্জ ফ্রি লেনদেন চালুর যে ঘোষণা দেওয়া হল, সেটি দারুণ এক সুযোগ বলে মনে করি। দেশের প্রতি তার (তানভীর এ মিশুক) যে ভালোবাসা, মুক্তিদ্ধের প্রতি তার যে মমতা, পুলিশ বাহিনীর প্রতি তার যে মমত্ববোধ সেটা আমাকে আকৃষ্ট করেছে।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, পুলিশ-এর ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মেট্ট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। এছাড়াও নগদ-এর নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিটসহ পুলিশের প্রায় পাঁচ হাজার কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন পুলিশ সদস্যরা। পরে নগর বাউল জেমস, দেশ বরেণ্যে লোকসংগীতশিল্পী মমতাজ বেগম ও ব্যান্ডদল তীরন্দাজ গান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office