শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

পোস্ট-ম্যাটার্নিটি রিটার্ন-টু-ওয়ার্ক সাপোর্ট প্রোগ্রাম চালু করল ব্র্যাক ব্যাংক

বিজ্ঞপ্তি   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন-পরবর্তী সাপোর্ট প্রোগ্রাম চালু করেছে ব্র্যাক ব্যাংক। সন্তান জন্মদানের পর নারীরা যাতে আত্মবিশ্বাস, মর্যাদা ও সুস্থতা নিয়ে কর্মক্ষেত্রে ফিরতে পারে তা নিশ্চিত করতে ব্যাংকটি এ পোস্ট-ম্যাটার্নিটি রিটার্ন-টু-ওয়ার্ক সাপোর্ট প্রোগ্রাম চালু করেছে।

এ সমন্বিত উদ্যোগে নারী সহকর্মীদের জন্য রয়েছে মাতৃত্বকালীন ছুটির আগে, ছুটি চলাকালীন ও ছুটি পরবর্তী সময়ে পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহায়তা। এর আওতায় রয়েছে পেশাদার কাউন্সেলিং ও চিকিৎসকের পরামর্শ, ছুটিকালীন ঐচ্ছিক যোগাযোগ কার্যক্রম, টিম ও লাইন ম্যানেজারদের জন্য সচেতনতা সেশন এবং ছুটি শেষে কাজে ফেরার প্রক্রিয়াকে সহজ ও নমনীয় করা।

কর্মক্ষেত্রে ফিরে আসা মায়েদের জন্য পোস্ট-পার্টাম ডিপ্রেশন বিষয়ে গ্রুপ সেশন, কাউন্সেলিং সাপোর্ট এবং ডে-কেয়ার ও কেয়ারগিভার সুবিধা সম্পর্কিত তথ্য দেয়া হবে। এছাড়াও, এ প্রোগ্রামে লাইন ম্যানেজার ও এইচআর বিজনেস পার্টনারদের সুস্পষ্ট ভূমিকা ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। ফলে কর্মক্ষেত্রে সঠিক ও পক্ষপাতহীন মূল্যায়ন এবং ফলাফলভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত হবে।

এমন উদ্যোগের প্রশংসা করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, মাতৃত্ব একজন নারীর জীবনে এক অনন্য ও সুন্দর অধ্যায়। আমরা চাই, মাতৃত্বকালীন ছুটিশেষে কর্মক্ষেত্রে ফিরে আসা মায়েরা যেন আত্মবিশ্বাস ও মর্যাদার সাথে কাজ করতে পারেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office