শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবাদ কি হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া: শাজাহান খান

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ২০ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শাজাহান খান ফাইল ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘যারা ধর্মের নামে মন্দিরে হামলা করেছে, ঘরে আগুন দিয়েছে, তাদের বিচার করো, দৃষ্টান্তমূলক শাস্তি দাও। এটা হলো প্রতিবাদ। আমরা এটাই চাই। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার তিনি করবেন। তারপরও যারা এসব অপরাধমূলক কর্মকাণ্ড করছেন, তারা কারা। কী কারণে করছে?’

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান বলেন, প্রতিবাদের ভাষা কি হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া? হিন্দুদের মেরে এই দেশ থেকে উৎখাত করে দেওয়া? এটা প্রতিবাদের ভাষা হতে পারে না। হাদিস শরিফের বলা আছে, ‘অমুসলিমদের উপাসনালয়ে হামলা করাও ইসলামের দৃষ্টিতে হারাম।’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সবারই প্রতিবাদ করার অধিকার আছে উল্লেখ করে শাজাহান খান বলেন, কোনো সরকার যদি অন্যায় করে, তার প্রতিবাদ করার অধিকার যে কারও আছে। তিনি মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিষ্টান যে–ই হোক, সবারই প্রতিবাদ করার অধিকার আছে।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘যার হাতে সব মানুষ নিরাপদ থাকবেন, তিনি সত্যিকারের মুসলমান। এটা হাদিসের কথা। যার হাতে মানুষ নিরাপদ থাকে না, তার কি মুসলমান হিসেবে দাবি করা উচিত?’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office