শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিমন্ত্রীর ভাষা আ.লীগের আসল চেহারা: ফখরুল

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১২ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইল ছবি

মানুষ অতিষ্ঠ হয়ে ‘আওয়ামী লীগ’ শব্দকে এখন গালি হিসেবে ব্যবহার করে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চায়ের দোকানে বসলে কে আওয়ামী লীগ আর কে বিএনপি, তা বোঝার উপায় হিসেবে তিনি বলেছেন, ‘যে লোকটা সবচেয়ে জোরে কথা বলছে আর অশ্লীল কথা বলছে, ঐ লোকটাই হচ্ছে আওয়ামী লীগ। লজ্জা হয়, দুঃখ হয় সরকারের একজন সাবেক প্রতিমন্ত্রী কী ভাষায় কথা বলেন। এটাই কিন্তু আওয়ামী লীগের আসল চেহারা।’
আজ রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, এখন দানবে পরিণত হয়েছে। সত্যিকার অর্থে আওয়ামী লীগ কিন্তু দেশ চালায় না, দেশ চালান আমলারা। তাঁরা গণতন্ত্রের বাইরে দেশ পরিচালনা করছে।

র‍্যাবের সাবেক ও বর্তমান কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে দেশের জন্য লজ্জার উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, দুর্ভাগ্য, আওয়ামী লীগ এই অবস্থা তৈরি করেছে। ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে।

খালেদা জিয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া এখন জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বাইরে থাকলে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য জাগিয়ে তুলতেন। সরকার তা ভয় পায়। চিকিৎসকেরা বলছেন, তাঁর বাইরে যাওয়া প্রয়োজন। সরকার তাতে কর্ণপাত করছে না, উল্টো তারা শিষ্টাচারবিবর্জিত কথা বলছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে শুধু কথায় হবে না। যে আন্দোলন আমরা করছি তার গতিপ্রকৃতিকে আরও কঠোর করতে হবে। দুর্বার করে তাঁকে মুক্ত করতে হবে। এ জন্য তিনি সংগঠনকে শক্তিশালী করার কথা বলেন।’ এ ছাড়া তিনি বলেন, সময়টা কঠিন। এখন কাজ করতে চাইলেও করা যায় না। এখন একটা সভা করতে চাইলেও করা যায় না। কৃষক দলের এ সভা প্রেসক্লাবে হওয়ার কথা ছিল কিন্তু তা বাতিল করে দিয়েছে। রাস্তায় দাঁড়ালে পুলিশ অত্যাচার করবে। তবে এর মধ্য দিয়েই উঠে দাঁড়াতে হবে। কৃষকদের দাবিদাওয়া নিয়ে তাঁদের সংগঠিত করার আহ্বান জানান মির্জা ফখরুল।

কৃষক দলের সভাপতি হাসান জাফিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদ ফজলুল হক মিলন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান তালুকদার, সহসভাপতি গৌতম চক্রবর্তীসহ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office