শিরোনাম
বিজ্ঞান ও গবেষণায় বরাদ্দ বাড়াতে আগ্রহী সরকার: শিক্ষামন্ত্রী ক্রেডিট কার্ড জালিয়াতি করে দেড় কোটি টাকায় জমি কিনেছেন স্বামী-স্ত্রী কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের সবুজ জ্বালানিতে রূপান্তরে উন্নত দেশগুলোর অর্থায়ন চান পরিবেশমন্ত্রী কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড

প্রথমার্ধে ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৩০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথমার্ধে ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৩০ শতাংশ

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে প্রায় ৩০ শতাংশ। আলোচিত প্রথম ছয় মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ১ টাকা ৫৮ পয়সা।

রোববার (৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত বিমা কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপে এই তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৭৮ পয়সা। ফলে এ প্রান্তিকে ইপিএস বেড়েছে ২৬ পয়সা বা প্রায় ৩৩ শতাংশ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৫ পয়সা।

২০২৫ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

২০২৫ সালে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩ টাকা ৪ পয়সা। আর গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এনএভিপিএস ছিল ২৩ টাকা ৬২ পয়সা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office