শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মার্টিনেজের সাক্ষাৎ

জাতীয় ডেস্ক   |   সোমবার, ০৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মার্টিনেজের সাক্ষাৎ

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ-২০২২ জয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ফুটবল বিশ্বকাপ-২০২২ শিরোপা জয়ে অবদানের জন্য আর্জেন্টিনার এই ফুটবলারের প্রশংসা করে বলেন, ‘আপনি সেই ব্যক্তি যিনি আর্জেন্টিনার জন্য গৌরব নিয়ে এসেছেন। আমি আপনার সার্বিক সাফল্য কামনা করি।’ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং বাংলাদেশীরা এই খেলার অনুরাগী। প্রধানমন্ত্রী তার পরিবার একটি ক্রীড়াপ্রেমী পরিবার উল্লেখ করে বলেন, আমার বাবা ও দাদা ফুটবলার ছিলেন।

তিনি বলেন, ফুটবল ও অন্যান্য খেলার প্রসারে তার সরকার সারা বাংলাদেশে মিনি স্টেডিয়াম স্থাপন করছে।

বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত রয়েছে জেনে অভিভূত হয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ।

তিনি বলেন, ‘আমি এখানে এসে খুব আনন্দিত এবং ফুটবলের প্রতি বাংলাদেশীদের আবেগ দেখে খুশি।’

প্রধানমন্ত্রী আর্জেন্টিনার আইকনকে তার দল আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক “নৌকা” উপহার দেন এবং শেখ হাসিনাকে মার্টিনেজ নিজ স্বাক্ষরিত আর্জেন্টিনার একটি জার্সি উপহার দেন।

সফরকারী প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, ভারতীয় সংগঠক এবং শতদ্রু দত্ত উদ্যোগের প্রতিষ্ঠাতা শতদ্রু দত্ত এবং মার্টিনেজ এর আইনজীবী ও ম্যানেজার সান্তিয়াগো লিওত্তা (ইতালীয়)।

এ সময় এলজিআরডি ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া এবং সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ তন্ময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office