শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএমবিএ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএমবিএ

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গৃহীত বিভিন্ন ইতিবাচক ও দূরদর্শী পদক্ষেপের জন্য সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

বুধবার (০১ জুলাই) বিএমবিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই সময়োপযোগী ও বাস্তবধর্মী উদ্যোগসমূহ দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, নতুন বিনিয়োগ আকৃষ্ট করবে, বাজারের গভীরতা ও স্থিতিশীলতা বৃদ্ধি করবে এবং দেশের সামগ্রিক দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, প্রাথমিক গণপ্রস্তাব সম্প্রসারিত কর সুবিধা, জিরো-কুপন বন্ডে প্রদত্ত কর সুবিধা, লভ্যাংশ সুবিধা, ব্যাংকিং খাতে প্রণোদনামূলক ব্যবস্থা ও মিউচুয়াল ফান্ডের কর কাঠামোর যৌক্তিক সমন্বয় এবং এই সকল দূরদর্শী উদ্যোগের জন্য বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও পুঁজিবাজারের আধুনিকায়ন, একটি টেকসই ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং সরকারের সংস্কারমূলক উদ্যোগসমূহ বাস্তবায়নে সকল অংশীজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

Facebook Comments Box
বিষয় :
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office